somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হিমন
পৃথিবীকে যেমন দেখার প্রত্যাশা করি, সে প্রত্যাশার আগে নিজেকে তেমন গড়তে চাই। বিশ্বাস ও কর্মে মিল স্থাপন করতে আজীবন যুদ্ধ করতে চাই নিজের সাথেই।

ইতিহাস ফিরে ফিরে আসে

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইতিহাস ফিরে ফিরে আসে। হিসাব করে দেখলেই বোঝা যাবে। গত পাঁচ-ছয় বছরে তিনটি ভিন্ন ধারার আন্দোলন মানুষের হৃদয় ছুঁয়েছে। শুরুটা গণজাগরণ মঞ্চ দিয়ে। এরপর কোটা আন্দোলন। আর শেষেরটা বিচ্ছুবাহিনী আজ অব্দি দেখিয়ে দিচ্ছে আঠারোর আগুন কী জিনিস।

শাহবাগের আন্দোলন যখন তুঙ্গে তখন জামাতিরা বিপদে। এটা থামানো দরকার। জামাতিদের পুরনো অস্ত্র ধর্ম। চুয়ান্ন সালের নির্বাচনেও তারা বলেছিল নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। গণজাগরণের সাথে জড়িতদের নিয়ে এমন কোন নোংরামি নাই যা জামাতিরা করে নাই। ফেসবুকে ফটোশপ করে নানা অশ্লীল ছবি পোষ্ট থেকে শুরু করে চৌদ্দ শিকের মধ্যে থেকে কাউকে কাউকে চাঁদেও দেখা গেল। একদিনে মারা গেল ১১৩ জন। ধর্মকে হাতিয়ার করে হেফাজতের গুরু ফরহাদ মজহার ও মাহমুদুরররা কী করতে পারে আমরা দেখলাম।

 এরপর কোটা আন্দোলন। ছাত্রলীগের পছন্দ নয়। ২০১৩ সালে জামাতিরা গণজাগরণ মঞ্চ নিয়ে যে মিথ্যাচার করেছিল, আজ এতদিন পর ঠিক একই কাজ করতে দেখলাম ছাত্রলীগকে। কোটা আন্দোলনের কে কোথায় কার সাথে রাত কাটায়, সেসবের ফটোশপ করা ছবি দিয়ে ফেসবুক ভরে দিল। কিন্তু জামাতিদের মত ধর্ম মেশাতে পারেনি বলে এত মেরে কেটেও এই আন্দোলনকে জনমানুষের মন থেকে ভুলিয়ে দিতে পারেনি।

আজ বিচ্ছুবাহিনী আমাদের নষ্ট হৃদয়ে বিবেকের হুল ফুটিয়ে দিয়েছে। ঘুণে ধরা নষ্টের চূড়ান্ত একটি বেহায়া সমাজব্যবস্থাকে জাতে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এখানেও নষ্টলীগের একই ভূমিকা। দুই একটা বাচ্চা কোন পোস্টারে কি লিখল, তারমধ্যে ফটোশপের গু মিশিয়ে নিষ্পাপ শিশুদের চরিত্রে কালিমা দিচ্ছে। এদের ভূমিকায় মনে হয় ছাত্রলীগাররা পৃথিবীর পবিত্রতম সংগঠন। গত ৯ বছরে এরা প্রায় ষাটজন শিক্ষার্থীকে খুন করেছে, সবই নিজেরা নিজেরা। এটা খুব শ্লীল কর্ম তাই না? আর ওদিকে বাচ্চারা সামান্য বালছাল লিখলে অশ্লীল হয়ে যায়।

আমি বুঝি না, এ কি সরকারবিরোধী আন্দোলন? শাহবাগের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, তাঁরও ইচ্ছে করে শাহবাগে গিয়ে বসে থাকতে। আজ কেন প্রধানমন্ত্রীর বাচ্চাদের সাথে কণ্ঠ মেলাতে কার্পণ্য করেন? সরকারে কি ওই চোর চোট্টার ভাগাড় নৌমন্ত্রীর এতই প্রয়োজন? মানুষের পালস বুঝতে আর কত দেরী হে পাঞ্জেরী!



বাংলা সিনেমার নায়ক নায়িকার শুরুটা হয় একটা ধাক্কা দিয়ে, ধাক্কার পর নিয়মানুযায়ী নৃত্যগীত। মুহুর্তের মধ্যে নায়িকার পেছনে তিন হাজার সখী এসে নাচতে থাকে। তাঁদের পোশাক আসল নায়িকার থেকে খানিকটা স্বল্প। থলথলে উরুর পুরোটা বের করে রাখে, তবু এই এক্সট্রাদের দিকে কেউ তাকায় না। জামাতিদের আবাসিক নেতা নয়াপল্টন থেকে বানীর পর বানী দিয়ে চলেছেন। কারো কোন মনোযোগ নাই। নায়ক নায়িকার সখা সখীর মতই মূল্যহীন তারা। আসল নায়ক তো আজকের বিচ্ছুরা। কিন্তু ওই এক্সট্রাদের দিকে বখাটে দর্শক ঠিকই হা করে থাকে, ফাটাকেস্ট কাদেরিয়া সাব ওই বখাটে দর্শকের মত, শয়নে স্বপনে জামাত শিবির ছাড়া তিনি কিছু দেখেন না। কলিকাতা হারবাল খাইয়ে এই স্বপ্নদোষ বন্ধ করা জরুরী।



#আঠারোর_আগুন_হোক_দ্বিগুন
#নিরাপদ_সড়ক_চাই

#We_Want_Justice
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৮
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×