ঘটনাটা আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে ঘটেছিল। কিন্তু আজও আমি এর সঠিক ব্যাখ্যা পাইনি।
তখন আমি ক্লাস সেভেন কি এইটে পড়ি। বিকেলে খেলতে যাবার জন্য বাড়ি থেকে বের হলাম। ঘড়ির কাটা প্রায় চারের ঘরে। আমার দায়িত্ব ছিল আরেক বন্ধুকে নিয়ে মাঠে উপস্থিত হতে হবে। যথাসময়ে সেই বন্ধুটির বাসায় আমি পৌছালাম। দরজায় নক করার সাথে সাথে সে বের হল। পরনে ছিল সাদা সেন্ডো গেঞ্জি আর সাদা পায়জামা।
আমাকে দেখেই বলল, '' কি রে কি খবর ...''
আমি শুধু বললাম, ''তাড়াতাড়ি আয়''
ওর সংক্ষেপে উত্তর, ''দাড়া।'' বলেই ও জুতা পায়ে দিতে গেল। কিন্তু এমন জায়গায় যেখানা দেয়াল! আমার খুব কাছের বন্ধু হবার ফলে ওদের বাসায় বেশ ক'বার যাওয়া হয়েছে তাই জানি ওর রুম কোথায়। কিন্তু সেদিন যেখানে গেল সে জায়গাটা আমি না দেখতে পারলেও জানতাম ওখানে আসলে দেয়াল। একটু কেমন জানি মনে হল তবু আমি কিছু বলে বাইরে বসলাম।
আসল ঘটনা কিন্তু ঘটে গেছে । তো আমি তার জন্য অপেক্ষা করতে থাকলাম। আছি আছি, কিন্তু তার আর কোন দেখাই নাই। এক মিনিট দুই মিনিট করে পুরো পনেরোটা মিনিট ওর জন্য বসে থাকলাম। শেষে অধৈর্য হয়ে আবার নক করলাম। কিছুক্ষন পরে সে বের হল। কিন্তু তার পরনে নীল ফতুয়া আর হাফপ্যান্ট। সদ্য ঘুম থেকে ওঠা। আমি তো হতবাক। ওকে জিজ্ঞেস করলাম এতো দেরি হল কেন? তার পালটা প্রশ্ন ডাকিস নাই কেন?
কি বলব কিছুই বুঝতে পারছিলাম না। পুরো ঘটনাটা ওকে খুলে বললাম। ও বলল যে তার নাকি সাদা কোন গেঞ্জি পায়জামাই নাই।আর ও নাকি আগে বেরই হয়নি।
পরিশেষেঃ এই ঘটনার সঠিক কোন ব্যাখ্যা আমি এখনও পাইনাই। জানি না সেদিন যার সাথে আমার দেখা হয়েছিল সে কে। আমার মনের কল্পনা নাকি অন্যকিছু ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


