স্বপ্ন ডানায় ভর করে ঘুম গুলো যেন মেঘের দেশে পাড়ি দিয়েছে...
ক্লান্ত দুচোখ স্বপ্ন দেখার অপেক্ষায়...
নিজেকে মনে হয় “নগর বাউল”... জেগে আছি বড় একা !
নস্টালজিক হয়ে পুরোনো সব কথা মনের মাঝে ভিড় করছে...
আহ... সেই সব সময়গুলো...
দেখতে দেখতে ভোর হয়ে গেলো
পাখিদের জন্য নতুন একটা সকাল একটা দিন।
ঘুমাচ্ছন্ন মানুষেরা একটু পরেই ছুটবে...
আমি তখন ঘুমে একাকার।
ঘুমের রাজ্য দেখতে ইচ্ছে করছে...
ঘুমিয়ে নয়... স্বপ্নে নয়...
সেখানে কি ...
ঘুমেরাও ঘুমায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


