কোন ব্লগারের সঙ্গে যদি কাভা ভাই বা অন্য কোন মডারেটর এর যোগাযোগ থাকলে জরুরি ভিত্তিতে তাদের জানানোর ব্যবস্থা করুন।
সকল সম্মানিত ব্লগারগণের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আবার মাত্র কিছুক্ষণ পূর্বে কেউ একজন সামুতে নতুন আইডি খুলে বাজে ছবি কমেন্টে আপলোড করছে। তাই সকলকে অনুরোধ সবাই পোষ্টের কমেন্ট অপশন আপাতত বন্ধ রাখুন অথবা মডারেটরগণ কিছুদিন সক্রিয় থাকুন। সবচেয়ে ভালো হয় আপাতত কিছুদিন মনে হয় নতুন রেজিষ্ট্রেশন অপশন বন্ধ রাখা অথবা নতুন আইডি থেকে কমেন্ট অপশন বন্ধ রাখা।
গার্বেজটা ঘণ্টাখানেক আগে আইডি ওপেন করে বিপুল বাজে মন্তব্য পোষ্ট করেছে।
সবসময় মডারেটরগণ যদি ব্লগের উপর নজর রাখতে না পারেন তাহলে কোন একটি জরুরী যোগাযোগের নম্বর দিয়ে দেওয়া উচিত যেন কোন ব্লগারের চোখে এসব নোংরামো ধরা পড়া মাত্র তা জানানো যেতে পারে। আর কমেন্টে রিপোর্ট করার একটা অপশন রয়েছে, সেখানে রিপোর্ট করে কি কোন ফল পাওয়া যায়? কারো জানা থাকলে দয়া করে জানাবেন। আর একটু আগে দেখলাম কা_ভা ভাই এসেছেন আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এইসব জঞ্জাল মুক্ত হয়ে যাব।
তবে যে সকল লেখকগণ অনলাইনে আছেন এবং যাদের যাদের পোষ্টে এসব কমেন্ট আক্রমণ হয়েছে তারা কয়েকজন তা নিজ দায়িত্বে তা ডিলিট করেছেন। কিন্তু অনেকেই দেখলাম এখনও তা ঝুলিয়ে রেখেছেন। ঠিক বুঝতে পারছি না কেন। যদি তারা কমেন্ট ডিলিট করতে না পারেন তাহলে কমেন্টের উপরের ডান কোনায় দেখুন কয়েকটি বাটন রয়েছে: রিপ্লাই, ডিলিট, আপত্তিকর বা রিপোর্ট দেওয়ার জন্য। জাষ্ট লাল ক্রশ বাটনটি ক্লিক করলেই সতর্কবার্তা দেখাবে তাতে ইয়েস করলেই তা ডিলিট হয়ে যাবে।
কয়েকদিন আগে একজন ব্লগার তা ডিলিট করার অনুরোধ করলে লেখক বাজেভাবে মন্তব্য করেছিলেন যে তা না কি ডিলিট করতে পারছেন না। দেখুন:

অথচ আজকে অনেক লেখরাই নিজে নিজে বাজে কমেন্টগুলো ডিলিট করেছেন।
যাহোক সবার প্রতি একান্ত অনুরোধ, এ ব্লগটি আমাদের প্রাণের ব্লগ, আমরা সবাই ভালোবাসি এখানে সময় কাটাতে, তাই একে ভালো রাখার দায়িত্বটাও আসুন আমরা সবাই সমানভাবে ভাগ করে নেই।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





