ব্যথার দান
০২ রা এপ্রিল, ২০২৩ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যথার দান
-জসিম উদ্দিন জয়
আলোর মাঝে হাসি আমি
আঁধারেতে লুকাই,
জোঁকার মনের মানুষ আমি
অনাহারে শুকাই।
হরেক রকম কথা বলে
মানুষদের হাসাই,
কষ্ট পাওয়া মানুষ দেখে
কেঁদে বুক ভাসাই।
স্বপ্ন বিলাসী মানুষ আমি
স্বপ্নের দেশে থাকি,
স্বপ্ন ভেঙে চেয়ে দেখি
সব কিছুতেই ফাঁকি।
দুঃখ এলে গাই যে আমি
গুন গুনিয়ে গান,
কষ্টগুলো ছুড়ে ফেলে
রাখি সুখের মান।
ছন্দ-আনন্দের মাঝে আমি
সৃজনশীলতা খুঁজি,
সত্য-সুন্দরের পক্ষে আমি
এটাই আমার পুঁজি ।
নিঝুম-নির্ঘুম রাত্রী আসে
একলা একা ঘরে,
স্মৃতি গুলো মনে পড়ে
হৃদয়ে আকড়ে ধরে।
ঝড় তুফানে ভাঙ্গে ঘর
বন্ধ কোকিলের গান,
সমুদ্রের মাঝে জোয়ার আসে
আসে নদীতে বান,
কষ্ট পাওয়া স্মৃতিগুলোই
কালজয়ী ব্যথার দান।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন