somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যি ই সত্য না, এটা রম্য

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাস্তার পাশে টানানো একটা ব্যানারে চোখ আটকে গেলো, সেখানে বড় করে লেখা - ত্রাণ দিয়ে রোহিঙ্গাদের সহায়তা করুন, আপনার ব্যবহৃত পড়ে থাকা কাপড় ও চাইলে দিতে পারেন

ছুটলাম বাসায়। আমার ও কিছু পড়ে থাকা পুরোনো শার্ট প্যান্ট আছে।

তাড়াতাড়ি ত্রাণ সংগ্রহের ব্যানারের কাছে পৌছুতে রিকশা নিলাম।

রিকশায় বসে চিন্তা করছি রোহিঙ্গারা কতো মানবেতর জীবনযাপন করছে।
মানসপটে ভেসে উঠলো অসহায় রোহিঙ্গাদের করুণ মুখচ্ছবি।

আহঃ তারা কতো ই না কষ্ট করছে!
ইশ তাদের যদি আরো বেশি সহায়তা করতে পারতাম!

কল্পনায় থেকেই রিকশার মন্থর গতি টের পাচ্ছিলাম। এতো আস্তে টানছে কেনো রিকশা!
ধমক দিয়ে জোরে টানতে বলার জন্য যেই রেডি হয়েছি দেখি রিকশাওয়ালা একজন বৃদ্ধ লোক। ত্রাণ তহবিলে ত্রাণ দিয়ে শরীক হবার ইনটেনশনে রিকশায় উঠার সময় তাকে খেয়াল করিনি।

ভালো করে খেয়াল করে দেখলাম তার পরনের কাপড় ছেঁড়া।
কাপড়ের ভেতরের হাড় চাইলে বাহির থেকে ই গুনা যাবে।
মনটা আবার কেঁদে উঠলো রিকশা ওয়ালার জন্য।

আহারে! আমার দেশের মানুষ কতো অসহায়!
তাদের আগে সাহায্য করা দরকার,কারণ Charity begins at home...

দরদমাখা কণ্ঠে রিকশাওয়ালাকে বললাম- চাচা, আপনার তো জামা টা ছিঁড়ে গেছে, আপনি আমার কাছ থেকে একটা জামা নিবেন?

- না, না, আপনার জামা দেয়া লাগবে না, আমি নিজে ই কিনে নিবো।

- জামা কিনলে তো আপনার একদিনের আয় চলে যাবে।

- আরে নাহ, বাড়িতে আমার গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, আর পুকুর ভরা মাছছ আছে। শুধু আমার না, বাংলার সব নাগরিকের এখন অঢেল সম্পদ এবং সম্পত্তি আছে।
আমাদের এখন আর ত্রাণ দিয়ে সহায়তা করার দরকার নাই। বরং লাগলে বলুন, আমি কাল বাড়ি যাই, কিছু ত্রাণ এনে আপনাদের তহবিলে দান করি।

- তবে আপনার কাপড়চোপড় আর শরীরের এই দশা কেনো?

- আপনি কি ভাবছেন আমি বাধ্য হয়ে এরকম থাকছি?
আরে আমি তো সখ করে এরকম গরীবানা সুরতে থাকি!

- চাচা মিয়া কি সত্যি ই বলছেন এসব না বাড়িযে বলছেন?

- আপনার মতো শিক্ষিত লোকের সাথে কি আমার বাড়িয়ে বলার জো আছে?
আমরা যে হারে দিন দিন ধনী হচ্ছি অদূর ভবিষ্যতে আমরা মার্কিন, রুশ, জাপানিজ, চীনা, ইন্ডিয়ানদের ত্রাণ পাঠাতে পারবো। আমি নিজে ই চিন্তা করছি মেক্সিকোতে যে ৮.১ মাত্রার ভুমিকম্প হয়েছে সেখানে ব্যক্তিগত কিছু ত্রাণ পাঠাবো....

- চাচা আমরা মায়ানমার এসে পড়েছি, মানে রোহিঙ্গাদের সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহের ব্যানারের নিকট এসে পড়েছি, নামিয়ে দেন, আর ভাড়া পাঁচটা টাকা কম রাখেন, এই পাঁচ টাকা ও ত্রাণে যোগ হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×