somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেলমারা এক শিল্পের নাম

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দাদা, আপনার লেখার জুড়ি মেলা ভার,
দাদা, আপনার লেখার হাত ভালো।
দুঃখের গুলো পড়লে থাকে মন বেজার,
সুখের তা পড়ে পাই নতুনের আলো।

দাদা, আপনার গল্পের তুলনাহীন,
পড়ার পরে ভাবি আপনি মানুষ না, গল্পের মেশিন। :P




আপনি কবি হোন আর যাই হোন আপনার কিছু অন্ধ ফলোয়ার থাকবে, কারণ তারা আপনাকে ফলো করার মাধ্যমে নিজেদের খায়েশ পুরো করে।
তারা নিজেরা লিখতে পারে না তাই আপনাকে তাদের মুখপাত্র ভাবে, আপনি যা লিখবেন, তা তাদের পছন্দ হবে এবং তাদের নিজের মনের কথা লিখেছেন বলে তারা আত্মতৃপ্তি পাবে।

আর এদের মাঝে একদল আছে আপনাকে প্রশংসার আকাশে ভাসাবে।
আপনি মনে করবেন আপনার লেখা নোবেল প্রত্যাশা করে, নোবেল সময়ের ব্যাপার মাত্র।
আপনি আকাশে ভেসে ভেসে এতো উপরে উঠবেন যে আপনার আর তখন কবিতা আসবে না।
আপনার ফলোয়ার রা যা চায় আপনি তা ই ডেলিভারির ব্যবস্থা করেন।

পরে যখন সব প্রতিভা হারিয়ে আপনি কবিতার ক কে উদ্ধার করা নিয়ে ব্যস্থ থাকেন তখন আবিষ্কার করেন যে আপনার ফলোয়ার রা আপনাকে তেল মেরে সিক্ত করে রেখেছিলো।
তখন তেলের আধিক্যে আপনার নানাবিধ রোগ দেখা দেয়।
আপনি কিছু করতে পারেন না, আপনার কিছু করার থাকে না।


কবি বলেছেন, 'দুহিল দুধ কি বেন্টে সামায়?'

দোহানো দুধ বাঁটে ঢুকানো যাক আর না যাক, আপনি চাইলে ই প্রশংসার আকাশে ভাসা থেকে বিরত থাকতে পারেন।
আপনার কবি প্রতিভা রক্ষা করে চলার দায়িত্ব আপনার কাঁধে ই বর্তায়।


তেলবাজদের মুখে ভদ্রোচিৎ উপায়ে থাপ্পড় মারুন, তাদের বেড়ার বাহিরে রাখুন।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×