somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌলিক লেখার ধরণ: কোবতে বা কবিতাদের দুর্গতি

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবিতাকে এবার আখ ক্ষেতে নিয়ে কি যেনো করে দিয়েছে পাড়ার কিছু উঠতি ছেলেপুলে।

বিকালে খুঁড়াতে খুঁড়াতে তার ঘরে ফিরলে পরে কবিতার মা ছন্দবালা মেয়েকে জিগ্যেস কি হয়েছে জিগ্যেস করলে
জবাবে কিছু না বলে ঘরে খিল দেয় সে।
খিল দেয় বলতে ঝাপি ফেলে নিজেকে আবদ্ধ করে রাখে আর কি।
বেচারা কবিতা! তারা হতশ্রী, তাদের কি আর সেই জৌলুশ আছে যে খিলান দেয়া কামরায় বসবাস করবে আর সিংহদ্বার থাকবে ঘরে!


তাদের অবস্থা শোচনীয়, ঐ যে বললাম না হতশ্রী?
তারা শ্রী হারা হয়েছে। শ্রী হারা হয় নি, মূলত তাদের শ্রী কেড়ে নেয়া হয়েছে।


যদি জিগ্যেস করেন কারা কাদের শ্রী কেড়ে নিয়েছে তবে ইতিহাস কপচাতেই হবে।
এবং পরক্ষণে যে জবাব টা বেরুবে তা হলো, ' কারা আবার! যারা কবিতাকে আখ ক্ষেতে নিয়ে কি যেনো করে দিয়েছে তাদের বাপ দাদা রা ই কবিতা এবং ছন্দবালাদের ঐতিহ্যপূর্ণ ইতিহাস লুন্ঠন করেছে।'


কি জৌলুশ ছিলো মাইরি কবিতাদের বংশে!
কি নামের বাহার!
মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, মুক্তাক্ষর, চতুর্দশপদী, চম্পুকাব্য, মহাকাব্য, শোকগাথা, লোকগাথা, বচন, ডাডাক, অণুকাব্য, কাব্য, ছড়া, অন্ত্যমিল কতো শতো রাশভারী নামধাম!

তাদের নামের বাহারে ই তাদের ঐতিহ্য আন্দাজ করা যায়।
তাদের নামের যথার্থ পুজো করেছেন আলাওল, মাগন ঠাকুর, সৈয়দ হামজা, ফকির গরিবুল্লাহ, কাহ্নপা, শবরপা, লুইপা, কানা হরিদত্ত, দৌলত উজির, চন্দ্রাবতী, চণ্ডীদাস, লোচন দাশ, জ্ঞান দাশ, জীবনানন্দ, জসীম উদদীন, নজরুল, রবীন্দ্রনাথ আরো কতোশতো বড়ো বড়ো লোক!


কিন্তু আজকাল?
কোথায় সেই পুজো প্রার্থনা!

কবিতাদের টেনে নেয়া হচ্ছে আখ ক্ষেতে, পাঁট ক্ষেতে।
অনেকে আবার এই কষ্ট টুকুন ও করতে চায় না, কবিতাদের বেড়ার ধারে ধার করায়ে ই ধর্ষণ করে ছেড়ে দিচ্ছে।
দুঃখিত ধর্ষণ শব্দ টা কেমন অশ্লীল লাগে, এখানে হবে 'কি যেনো করে' ছেড়ে দিচ্ছে।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০০
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×