এ কথা তাকে কখনোই বলতে পারিনি; ভয়ে !

সে নারীর শরীরে,
দোলনচাঁপার গন্ধের বদলে বারুদের গন্ধ থাকে
তার হাতে গোলাপের বদলে থাকে, পিস্তল।
তাকে ভালোবাসি আমি প্রতিদিন সকালের নরম
রোদের মতো, নয়তো রাতে ফোঁটা
নিশীগন্ধার মতো
অথচ, তাকে কখনোই বলা হয়নি -ভালোবাসি
পিছে সে আমাকে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে
যদি গারদে নিয়ে যায় আর, আমার প্রেম যদি
তার পিস্তলের কাছে পরাজিত হয়!
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




