আমার জীবনের শ্রেষ্ঠ সংগ্রহ, বাবার হাতে মুদ্রিত ও প্রকাশিত ১৯৭১ সালের ক্যালেন্ডার!
২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার বাবার (কে. এম. টি হুসেইন) হাতে সরকারী এই ক্যালেন্ডারটি মুদ্রিত ও প্রকাশিত হয়। বাবা তখন পূর্ব পাকিস্তান সরকারের কেন্দ্রীয় মুদ্রণালয় East Pakistan Government Press বর্তমানে Bangladesh Government Press এর শ্রমকল্যাণ কর্মকর্তা এবং S & G A Department (সিকিউরিটি এন্ড জেনারেল এডমিনিস্ট্রেশন ডিপারটমেন্ট) এর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

তিনি স্পেশাল অফিসার হিসেবে এই ক্যালেন্ডারটি মুদ্রণ করে ২৫ মার্চ রাতে আত্মগোপন করে মুক্তিযুদ্ধে চলে যান। দেশ স্বাধীন হবার পরে বঙ্গবন্ধু বাবাকে স্বাধীন বাংলাদেশের Bangladesh Government Press এর সিবিএ সভাপতি নির্বাচিত করেন।এই ক্যালেন্ডারটির কথা বাবা জীবিতাবস্থায় অনেক বলেছেন এবং খুঁজেছে কিন্তু পাননি, গত ১০ মার্চ ২০২০ আমার মায়ের মৃত্যুর পরের দিনে তার একটি পুরাতন ব্যাগ ঘেটে এই ক্যালেন্ডারটি পেলাম।

আমার ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা পিতার অনেক স্মৃতি, মুক্তিযুদ্ধের বিভিন্ন কাগজপত্র এবং তার কিছু দুর্লভ সংগ্রহ বর্তমানে আমার ব্যক্তিগত সংগ্রহে আছে।
(ড. তপন বাগচীর সম্পাদিত ও প্রকাশিত 'মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ' গ্রন্থে আমার বাবার মুক্তিযুদ্ধের ইতিহাস অংশে এই তথ্যটি পরবর্তী সংস্করণে সংযুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি)
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন...
...বাকিটুকু পড়ুনদাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ
এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত...
...বাকিটুকু পড়ুনChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!
বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট...
...বাকিটুকু পড়ুন