
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং উনি যা বলবেন সেটাই একমাত্র সঠিক এটা মেনে নিতে পারেন তাহলে ওনার মতো ভালো মানুষ দ্বিতীয়টি আর পাবেন না।
কিন্তু যদি আপনি তার মতের বিরুদ্ধে যান তাহলে আপনার রেহায় নেই; তখন আপনার সব লেখা ও মন্তব্য হবে গার্বেজ, গরুর রচনা। উনি নিজেকে অনেক জ্ঞানী ভাবেন এবং এটাও উনি পোষন করেন যে ওনার মতো জ্ঞানী বাংলাদেশে কেউ নেই। বাংলাদেশের কোন প্রফেসর শিক্ষক আমলা এবং রাজনীতিবিদ কাউকেই উনি নূন্যতম জ্ঞানীও ভাবেনা না আমজনতা তো দূরের বিষয়। উনি বাংলাদেশের সবাইকে লিলিপুটিয়ান, মগজহীন, প্রশ্নফাঁস, ফেসবুক জেলারেল ইত্যাদী তুচ্ছতাচ্ছিল্য ভাষায় বিশেষায়িত করেন।
তারপরও আজ শুধু আজ না ওনার জন্য মনটা কেন যেন ব্যকুল হয়ে উঠেছে। হয়তো মনের অজান্তেই একটা ভালোবাসা তৈরি হয়েছে। ওনাকে ব্লগে না দেখে মনটা ভারাক্রান্ত। ব্লগে উনি না থাকায় মনে হচ্ছে ব্লগটাই নির্জীব হয়ে গেছে। কোন মজা নেই। কোন জোক নেই। ব্লগারের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে।
গাজী সাহেবকে সুযোগ দেওয়া হোক। ওনাকে বার বার ব্যন না করে ব্লগটিকে প্রাণবন্ত রাখা হোক। আমি সত্যিকার অর্থেই মন থেকে ওনাকে ব্লগে দেখতে চাই।
গাজী সাহেব আপনি আবারো ব্লগে নিয়মিত হোন। ব্লগটিকে মাতিয়ে রাখুন।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



