আমি ঐ নীল ছুঁয়ে , ছুঁয়ে যাবো তোমায়।
নীলের সাথে কোথাও কোথাও কালো মেঘও এঁকো,
আর সৈকতের পাশে অসীম সাগরটা।
আমি ঐ বাতাস জড়িয়ে বুঝে নেবো,
হোক না তা ভীষণ ঝড়, অথবা মৃদু মন্দ,
বুঝে নেবো তোমায়, জীবনের সাথে সময়।
যদি সবুজ মাঠ থাকে একটা পাশে
একটু না হয় ঘুমিয়ে নেবো ওখানটায় সুখে।
তুমি এঁকে যাও অবিরাম তুলির টান,
আমি ঘুমহীন তাকিয়ে আছি
সাদা-কালো আর রঙের অপেক্ষায়,
সাদা ক্যানভাস বুকে নিয়ে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৭ রাত ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



