একে একে জমতে থাকে মানুষ রাস্তার পাশে। পাশাপাশি, কাঁধে কাঁধ। সে জমায়েতে দেখা যায় কিছু অনভ্যস্ত মানুষও। অপেক্ষা চলে আরও খানিকটা। যখন শক্ত একটা দেয়াল হয় জনমানুষের তখন সবাই কি অসীম সাহসে এগিয়ে যায় রাস্তার মাঝে,এত্ত বড় বড় দানব বাসগুলোকে উপেক্ষা করে, আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকি। খুব অল্পখানিকটা সময়, পাশের মানুষটার সাথে মুখে কথা হয়না ঐ জটলায়। তবু তারা এক,একজনের জন্যই আরেকজন,একই লক্ষ্য, পেরিয়ে যাওয়া দানবের বাধা।
এত চমৎকার একতার দৃশ্য আমি খুব কম দেখেছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



