somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~!~X(:-/:|X((/:):-*:((~!~

৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে কয়েকদিন গামছা-ফ্যাশনের ধুম পড়ে গিয়েছিলো। তা অনেকটা বিবি রাসেলের আর বুটিক শপ গুলোর কল্যাণে।কাদের সিদ্দিকী সাহেব কেও দেখতাম গলায় সব সময় গামছা ঝুলিয়ে রাখতো। সেটা ফ্যাশন নাকি উনার দেশপ্রীতি........তা আজো বুঝিনি। বাসায় ফেরার সময় একদিন দৈনিক বাংলার মোড়ে ফুটপাতে দেখলাম খুব সুন্দর,সুন্দর গামছা। সুন্দরের চেয়ে বড় কথা হলো গতানুগতিক গামছার তুলনায় লম্বা ও চওড়ায় বড়। ১ টা দিয়ে ফতু্য়া,২ টা দিয়ে অনায়াসে ভালো জামা বানানো যাবে। পছন্দ মতো কিনে এলাকার দর্জির কাছে গেলাম....... এ হলো সবচেয়ে চালাক ধরণের দর্জি। ক বললে ঙ পর্যন্ত বুঝে ফেলে। গামছা দেখে পন্ডিতের মত বলে.........
:"গামছা দিয়ে কেউ জামা বানাই নাকি?এটা তো ব্যবহার করার জিনিস"।
::"আমি বানাবো ।আপনার কি সমস্যা এতে?? গামছা জামা পড়ে থাকবো আর খাওয়ার পর জামাটা গামছা মনে করে হাত মুছবো। দরকার পড়ে তো শীতের দিনে পাতলা কম্বল কেটে জামা বানাবো"। (একবার তো এক মহিলাকে দেখেছিলাম কুমারখালীর বেট-শীট কেটে জামা বানাতে।)
দর্জি দেখলাম বেশ নাখোশ কারণ উনাকে বোল্ড করলাম বলে। যেদিন জামা আনতে গেলাম সেদিন দর্জি ব্যাটা খোশ-মেজাজে বললো...."আপনার গামছা জামা তো হিট,অনেকেই পছন্দ করেছে"। সেই মুহুর্তে নিজের ফ্যাশন জ্ঞান নিয়ে গর্বিত হলাম। অনেকেই গামছা জামা পড়লে প্রশংসা করতো। কয়েকজনকে কিনে ও দিয়েছি যেখান থেকে নিজে কিনতাম। বেশী খুশী হয়ে ঠিক করলাম আগামী ১ লা বৈশাখে গামছা শাড়ী পড়বো........।সবই ঠিক ছিলো। একদিন কাজের জন্য তড়িঘড়ি বাইরে যাচ্ছি রিক্সায় বসে আছি.... হঠাৎ করে দর্জির দোকানে চোখ পড়লো........একদম স্ট্যাচু হয়ে আছি........।একই রকম গামছা দিয়ে ফতুয়া বানিয়ে পরে আছে আবার দর্জি ব্যাটা সব কটা দাত বের করে হাসছে আর বলে......"ভালো আছেন? আপনার গামছা জামা তো এখনো পুরা হিট"।দর্জি পরে আছে গামছা ফতুয়া,সেটা কোন সমস্যা না। গামছা দিয়ে শুধু ফতুয়া কেন শার্ট,প্যান্ট আরো কিছু বানালে ও কোন সমস্যা নেই। কিন্তু কথা হলো উনি কেন একই কালারের,একই প্রিন্টের গামছা দিয়ে ফতুয়া বানালো???সেসময় মনে হলো সবাই ভাববে আমরা যুক্তি করে কাপড় বানালাম............প্রেস্টিজ টা রইলো কই?........পুরা পাংচার.......। পাশে রিক্সায় যে ছিলো হাসতে কোনমতে শুধু বলতে পারলো.."মানিকজোড় দেখলাম"।

অধিক শোকে পাথর হয়ে যাওয়ার প্রতিক্রিয়া হিসেবে এই পোস্ট টাই লিখে ফেললাম...........X(:-/:|X((/:):-*:((
১২৬টি মন্তব্য ১২০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×