ফেসবুকে কারো ব্যাক্তিগত এলব্যাম,স্ট্যাটাস কিংবা ওয়ালে কি লেখা আছে এটা ডেইলি দেখার চেয়ে কুইজ খেলতেই বেশী মজা লাগে। এমন না যে কারো এলব্যাম দেখিনা......দেখি ফ্রেন্ড হবার বেশ কয়েকদিন পরে সময় নিয়ে আর আয়েশ করে

....কিন্তু ফ্রেন্ডরা কুইজ খেলে সেটা যদি পাবলিস করে তাহলে কমেন্টস দিতে ভুল হয় না.....আমি মনে হয় ফেসবুকের কম-বেশী প্রায় সব কুইজই খেলেছি,কোন কোন কুইজ তো ২-৩ বার ট্রাই করছি......রেজাল্ট বার বার আলাদা হয় কিনা সেটা দেখার জন্য। আবার রেজাল্ট যদি মনমত হয় তাহলে সব দাঁত বের করে হাসতে হাসতে সেটা পাবলিস করি.......আর মনমত না হলে i hate this quiz এ ক্লিক করে আসি
কুইজগুলো আমার কাছে বরাবরই মজার লাগে। কিন্তু কিছু কিছু কমবয়সী মুরব্বীরা আছে যারা দুনিয়া দেখে খুশী না তারা খালি বলে এফবিতে মানুষ এত কুইজে কি মজা পায়

....২ দিন আগে আমার এক ফ্রেন্ড দেখলাম আমার secret name হিসেবে হাফ লেডিস রেজাল্ট পেল আর সেটা পাবলিস করলো পরে তার ফ্রেন্ড-লিস্টের যারা চিনে তারা সবাই মজা করছে। একজন বললো"ছোট ভুল হয়েছে,আসলে হবে হাফ বয়(boy)"

.......আরেক ফ্রেন্ড আবার বললো সে এটা ভেবে হাসছে একজন লেডিস আবার হাফ লেডিস হয় কি করে?সেদিন মেজাজ খারাপ করে এফবিতে বসে আবারো ২য় বার কুইজ খেলছি how fat r u এই কুইজের রেজাল্ট আসলো medium: u r fat and slim u r a ok.....রেজাল্ট দেখে হালকা খুশী হয়ে sobai to muti bole


এটা লিখে পাবলিস করার পর আমার এক কাজিন এসে কমেন্টস দিয়ে গেল U r a lit fat dats true, but sis u look so cute ..................সবচেয়ে মজার কান্ড হলো কাজিন এই কমেন্টস টা ভুল করে আমার ওয়ালে না লিখে তার স্ট্যাটাসে লিখে চলে গেছ। সেই কাজিন আবার এফবিতে এত রেগুলার না,মাঝে মাঝে হুট করে আসে আবার চলে যায়। কাজিনের আবার বান্ধবীর লিস্টি সেইরকম বড়

...এই স্ট্যাটাস দেবার পর তার বান্ধবীরা এসে কমেন্টস করে যাচ্ছে কাকে কিউট বললো,নাম কি,তারা চিনে কিনা?দুইদিন ধরে এই মজা দেখার পর কাজিনকে ফোন দিয়ে বললাম ভুল স্ট্যাটাস দিলা তোমার বান্ধরীরা এইবার কেমন দৌড়ানি দেয় দেখবা.....সে তো ভয়ে শেষ আরো বলেছি তোমার এত কম ঘিলুওয়ালা বান্ধবী কেন স্ট্যাটাসে কিউট লেখা দেখেই এত কা কা করছে অথচ sis(sister) ডাকলা সেটা খেয়ালই করলো না

......এই কাজিনের বান্ধবী নিয়ে মজার অনেক কাহিনী আছে আর আমরা ওকে পঁচাতে চাইলে তার বান্ধবীদের কথা বলে পঁচাতাম। BBAতে পড়ার সময় তার সবচেয়ে কাছের বান্ধবী অন্য আরেকটা ইউনিতে ভর্তি হওয়াতে তাদের যোগাযোগ কমে গেল। সেই জন্য কাজিন বুদ্ধি করে তার বান্ধবীকে ছোটভাই
অয়নের টিচার হিসেবে বাসার সবার সাথে পরিচয় করিয়ে দিল ...অয়ন আগে থেকেই অনেক চালাক বলে সব বুঝে গেল আর যখন যা দরকার সেটা কাজিনের কাছে চাইতো। না দিলে পিচ্চি ভাইটা আমার ভয় দেখাতো বাবা-মাকে বলে দেবার

....শেষে একদিন তাদের ২ ভাইয়ের তুমুল ঝগড়ার ফলে সবাই এই কাহিনী জেনে গেল.....অয়ন সবার কাছে বলে বেড়াতে লাগলো টিচার ভালোই কিন্তু ভাই(কাজিন) পড়ার সময় এসে খালি গল্প করে.....সেই থেকে আমরা আজো কাজিনটারে পঁচানি দেই।
সবশেষ কথা, সবার যে কুইজ ভালো লাগবে এমন কোন কথা নেই......তবে এইসব করে খানিকটা নির্দোষ মজা পেতে তো কোন ক্ষতি নেই??
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৯