somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@বুয়াগিরি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকরে দেখি ফেসবুকে কিংবা মেসেন্জারে স্ট্যাটাস দিয়ে রাখে @office, @home দিয়ে রাখে তাদের দেখাদেখি মাঝে মাঝে নিজের ও@বুয়াগিরি স্ট্যটাস দিয়ে রাখতে ইচ্ছা হয়। প্রায় একবছরের মতন বাসায় কাজের লোক ছিলো না আবার সেইসময় থেকে বেকার ও। তখন থেকেই বুয়াগিরির জীবন শুরু। একবার এক কাজের লোক পেয়েছিলাম সে মজার কান্ড করতো। সে বাসা আর বাসার লোক দেখে ঠিক করতো সেই বাসায় কাজ করবে কিনা। এখন যে আছে তার সাথে কথা বলে দেখলাম সে ডেইলি ৫-৬ বাসায় কাজ করেই মাসে ভালোই ইনকাম করে। তাকে দুঃখ করে বলেছি আমি তো বেকার আমাকে ও কয়েকটা বাসায় কাজ যোগাড় করে দাও। যাইহোক,জেরী এখন থেকে ডিজিটাল কাজের বুয়া হবার চেষ্টায় আছেB-)
ডিজিটাল জেরী বুয়া ডিজিটাল জেরী বুয়ার কাজের ফর্দ :
১.ঘর ঝাড়ু ও মোছা--২০০টাকা
২.কাপড় ধোয়া--২০০টাকা
৩.মসলাবাটা ও সবজিকাটা--২০০টাকা
৪.রান্নার কাজ--৩০০টাকা
আর বাকি ১০০টাকা প্রতি মাসে বোনাস দিতে হবে(পান,বিড়ি খাবো আর সাজুগোজুর জিনিস কিনবো)।১০০০টাকার মধ্যে যার ডিজিটাল কাজের বুয়া লাগবে তারা যোগাযোগ করতে পারেন:P........তবে যাদের কে রান্না করে দিতে হবে তাদের আমার মেজাজ-মর্জি মেনে চলতে হবে। মানে লবণ,ঝাল কম বেশী যা-ই দেই অমৃত মনে করে খেতে হবে। আর মেজাজ বেশী খারাপ থাকলে মাঝে মাঝে হাড়ি-পাতিল আছাড় মারি,এটা নিয়ে কোন অভিযোগ করাও চলবেনা।

আরো কিছু শর্ত আছে..........
১. ডিজিটাল জেরী বুয়া সিরিয়াল দেখেনা। কাজের সময় তার জন্য গান ছেড়ে দিতে হবে।
২. কাজের সময় মগ ভরে চা দিতে হবে,কাপ দিয়ে চা খাইলে পেট ভরে না।
৩.ছাই দিয়ে বেশী হাড়ি-পাতিল মাজতে পারবো না। হাতের বারোটা বাজে।
৪.ঘরের মহিলারা যাতে কানের কাছে ঘ্যানরঘ্যানর না করে। বেশীরভাগ বাসার মহিলারা তার বাসার সবার নামে বদনাম করে বুয়াদের কাছেই।
৫. মেজাজ-মর্জি ভালো না থাকলে সেইসময় ছুটি কাটাবো। এটা নিয়ে কথা শুনাতে পারবেনা।
....................................................
এতসব শর্ত মেনে যাদের বাসায় বুয়া লাগবে তাদের জন্য জেরী বুয়া কাজ করতে রাজী আছে B-)

ছবি কৃতজ্ঞতা: সাইফুর
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩১
৭৪টি মন্তব্য ৭৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

×