প্রজন্ম চত্বর -১
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতার পর একচল্লিশ বছর ধরে নীরন্ধ্র গুহার পচা অন্ধকারে ফসিল হয়ে পড়ে থাকা শকুনেরা একটু একুট করে জ্যান্ত হয়ে ঊঠে শোরগোল করে দেয়ালে ছোট ছোট গর্ত করে নিলো। ওদের বাঁকা নাক বের করে গন্ধ শুঁকলো। কিছু পুরোনো জাদুকর ঝোলা থেকে কেরদানি কার্পেট বের করে আকাশে উড়িয়ে দিলো। তা দেখে শকুনেরা হুল্লোড় করে বের হয়ে এলো। পচা দুর্গন্ধে ভরে উঠলো চারপাশ।
কালো কালো ছায়াগুলো জাপটে ধরতে চায় সবুজ। কালো কালো ভয়গুলো চোখ পাকিয়ে চেয়ে দেখে জ্বলন্ত লাল। কালো কালো কীটগুলো শস্যখেতের দুধশীষ আর বনানীর পত্রপতাকার সবুজে কামড় মেরে বসে পড়ে।
এরই মাঝে বঙ্গোপসাগরের নুন খেয়ে মাটিমাখা দ্বীপ জেগে ওঠে। তার নোনা গা থেকে ঝরতে থাকে সতেজ জল। সূর্যের আলো পিছলে পড়ে সেখানে। লক লক করে বেড়ে ওঠে চারাগাছ। চারাদের হাতগুলো দীর্ঘ হয়ে ওঠে। চারাদের পাতাগুলো আকাশে হাত বাড়িয়ে আঁজলা ভরে তুলে নেয় আলো। তারুণ্যে জ্বলজ্বল করে পত্রপতাকা। তারুণ্যে উত্তাল হয়ে ওঠে দ্বীপ। তারুণ্য মাথা তোলে আকাশে। তারুণ্য হাতে হাত রেখে সৃষ্টি করে এক দুর্ভেদ্য বিজয় চত্বর।
চত্বরের আকাশে উড়তে থাকে বাংলার আকাশের সমান বড় পতাকা। আকাশে এখন পতাকা ছাড়া আর কিছুই দেখা যায় না। পুরোনো শকুনদের ডানা গুটিয়ে নীরন্ধ্র গুহায় ফিরে যাওয়া ছাড়া কোনো পথ নেই। এ আকাশ শুধু পতাকার জন্য।
২৭.২.১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০

জেফরি আর্চারের A Prisoner of Birth....
জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন
জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫...
...বাকিটুকু পড়ুন