somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভূতির ফীডব্যাকটা অমন হলে কিছু কমতো! তবে সুশীলেরা সব আবেগ বলে দায়িত্ব এড়াবেন! পাগ্লায় সুশীলের তোয়াক্কা করেনা, চলতি রাস্তা দুই কিবা পাচ অসংগতিতে কোন শালায় রেহায় পায়না...

২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



- আমিই অতন্দ্র প্রহরী হই রাত নামলে, বিশ্বাস না করলে এসো কোন এক ফুটপাতে...


সেদিন বাসায় ফিরে খেলায় হেরে মন মেজাজ চরমে, বহু রাত্রে ঢুকলাম নিউজফীডে, ঢুকেই খুন হলাম আরেকবার। অথর্ব একদম। যেহেতু আমার কিছু করার নেই, সেহেতু বোবা অনুভূতি এলো....


সম্মানীত ভবিষ্যত ধর্ষক বড় ও ছোট ভাই সমগ্র, সালাম নিবেন। পরসমাচারে ছোট্ট একটু আর্জি পাগ্লার। আপনারা ধর্ষণ করতেই পারেন! করেই যান! বাংলাদেশ পুলিশ, রাস্তার মানুষ, কিংবা সমাজের টুপি, টাই, জিন্স, ধুতি, পাঞ্জাবী, পরিহিতেরা আপনাদের কিছুই বলবেনা। কোন ক্রমে ভুল করিয়া যদি ধরে হাজতে পুরে দেয় ও কেউ আপনাদের কোন একটারে, ভয় পাবেন না ভাইয়া! ক্ষমতাসীন দলে থাকলে থানা হাজতেই মুক্তি! বিরোধী দল হলে একটু অপেক্ষা। আর বাবার মাল কড়ি থাকলে তো দল টলের নিকুচি কর্বেন। জামিনের আগেই জেলে বসে পরের ধর্ষণের প্লান করেইই তবে বের হইবেন?

ধর্ষণ করে যান, নীরবে, প্রকাশ্যে, রাতে, সন্ধ্যেয়, দুপুরে কিংবা কোন রাস্তা ধরে হেটে আসা কিশোরী টারে.. ইচ্ছেমত, আমরা অন্ধ, দেখিনা!
শুধু নিজের বউ/মেয়ে/বোনটা ধর্ষিত হলেই আসে আমাদের জ্ঞানটা...

কিচ্ছু বলবে না কেউ, আমি গ্যারান্টী দিচ্ছি!!

শুধু ধর্ষণের পর মাইয়াটার জান ডা লইয়েন না রে ভাই?
রহম করেন?
কার না কার বাচ্চাটা!
জানে মারিস না রে ভাই????

এমন খবর গুলো দেখলে পাগল মইরা যায়, ব্রেইনে থাইকা যায় ঘটনা, রাস্তায় নিয়ন্ত্রণ হারায় যায় একদম... আহারে মাইয়াডা প্রাইভেট পড়াইয়া আস্তেছিলো, জীবন যোদ্ধা বলা যায়।

অর্ধনগ্ন দেহ যা থ্যাৎলানো ড্রেইনের কাদা মাখা, শ্বাস প্রশ্বাস চলেনা, ধরে নেই ষোড়শী কিংবা তার একটু বেশী ওর বয়স টা...

বহুবার নাম ধরে ডাকলো ওর মা
- ও তনু ওঠ, ওঠ না মা?
বাবা, তনুমা, আমার তনুমারে??

তনু আর উঠেনা!
তনুগুলো অার ওঠেনা?

চলেন সবাই চুপ থাকি, বাসে, রাস্তায়, টীজ করে চলে যাক, মহল্লার মোড়ে, লেডিস হোস্টেলে, গ্রাম্য কলেজের গেইটে, সর্বত্র চুপ থাকবো?
কেউ কিচ্ছু দেখবো না কভু?

মনে রাইখো, এর পরেরটা তোমার তনু!
সেদিন ও চুপ থাইকো রে ভায়া, কাক্কুরা?


চাদটা গতকাল ও ঝকমকা আলো দিসিলো Rudo দা...
খেয়াল করো, আজ কৃপণ আলো, অস্বচ্ছ, ছাই রঙ্গা মেঘের আনাগোনা?

আমার ঝকমকে চন্দ্রের আলোতে অভ্যেস,
মায়ের কোলে শুয়ে থাকা, গল্প শোনা, তারপর হ্যামলাতে হ্যামলাতে মহিলার কোলে চড়েই ঘুমিয়ে যাওয়া... ওটাই ফেরৎ চাই?

কোন দিন একটা ধর্ষক সামনে পড়ুক,
ওদিন ঝকমকা আলোই দেখবা...


বিশ্বাস করেন সবাই, সেদিনের পর থেইকা চন্দ্রের আলোয় আর উজলা নাই, বাতাস টাও কেমন গুমোট, শীতল করেনা আমার আদুল...


ভোর পাচটা পঞ্চান্ন, এই মুহুর্তে তনুর জন্যে স্টান্ড বাই পিউপুল, ইভেন্ট প্রোগ্রাম দেখে বিশ্রী ভাবে গালাগালি দিতে ইচ্ছে করে। কিংবা দুর দুর করে ভাগাতে। রাগবেন না ভাই, এ আমার দোষ না, অভিজ্ঞতা জিনিসটা বড্ড বেশি বোঝে, বাচাল একটা...


কিছু জিনিসের জন্যে আমি বিচার চাইতে পারবোনা।
স্ট্রেইট...

যেমন ধরেন, মেলার ভীড়ে, গাদাগাদি রাস্তায়, অন্ধকার গলিতে কিংবা জনসম্সুখে কেউ যদি মেয়ের গায়ে হাত দেয়, টি এস সি র মত দলবদ্ধ ভাবে বর্বরতা চালায়, ওসবে আমার বিচারে পোষায় না।

আমি ইনস্ট্যান্ট ধুপধাপ। কে, কারা, কতজন, কিজন্যে? ওসব শোননের টাইম নাই। মাথা নষ্ট, মাইর লাগে চোখে নয়তো কলিজায়?

যে একবার তা খায়, নিশ্চয় নির্ভূল মনে রাখে আমার হাতত আর মুখেরে।

সেইরকম তনুর জন্যে আমি হুদাই বিচার চাইয়া সময় নষ্ট করতে পারবো না। সাহস থাকে তো চলো দেখায় দাও আম্রে, তোমগো কিছু করন লাগতো না, এক পা পাড়ায় ধইরা হ্যাচকা টানে চড় চড় ফাইড়া দিবো...

ভিডিও কইরা ছড়ায় দিও সবে, যাতে আর একটা তনুর বিবস্ত্র থ্যাতলানো ধর্ষিত লাশ ফালাইবার আগে চড় চড় শব্দে ফাইড়া যাওয়া ধর্ষকের মুখে মৃত্যু ছাপ আইকা রাইখা যায়....

তোমরা কি দেখোনা সাতটা মানুষ মাইরা ফাইড়া সিমেন্টের বস্তা দিয়া নদিত ফালানো নুর হোসেন এখনো স্বাক্ষীগো লাল চোখে হুমকি দেয়?
না কি অন্ধ?
হা হা হা বিচার চায়?

আমি পাগল, কথাডা শুনো সবাই,

তাইলে যদি ভবিষ্যত দু একটা তনুর লাশ দেখতি না হয়..

#Be_Practical
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×