somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি নাম দিবো এর?

১৮ ই মার্চ, ২০১৭ ভোর ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজারে গেছিলাম তৈল আনতে!
মুরগীর মাংশে পেয়াজ রসুন বাটা, হলুদ, লবণ দেবার পরে দেখলাম তৈল বাড়ন্ত! অজ্ঞতা নিচে নামতে হলো..

মাঝে সাঝে শীতকালে আমি অনেকক্ষণ কাচা বাজারের ভিতরে দাড়িয়ে থাকি। এটাকে দাড়িয়ে থাকা বললে ভুল হবে, এটাকে বলা যায় কোন কিছুর উপর আকৃষ্ট হয়ে অবচেতনায় কিছুক্ষণ কেটে যাওয়া।

পালং শাক অতি প্রিয়, তেমনি অনেক সব্জি দিয়ে আম্মার রান্নার কথা মনে পড়ে যায়। আর আমি ভোজন রসিক। আমি চাইলেই ওগুলো কিনতে পারি কিন্তু রান্না কে করবে...?

শেষ অব্দি বহু শীতকালিন কিংবা অন্যান্য মৌসুমী শাক-সবজি ফল-মূলের স্বাদ জিহবা আস্বাদন করিতেই পারেনা।

বরাবরের মতই সতেজ সবজি সাজানো ডালা গুলি দেখে দাড়াইলাম! সবাই দর-দাম করছে, আমার ও করা উচিৎ কি না? শুধু দাড়িয়ে দাড়িয়ে সবজি দেখলে মানুষজন নির্ঘাৎ হাফ প্যান্ট পরা এলোমেলো চুলের আমাকে পাগল ভাববে!

এক সবজী ওয়ালার কাছে চার পাচ ধরনের বেগুন।
আহ আম্মার বেগুন ভাজির স্বাদের নষ্টালজিয়া থেকে জিহবায় পানি চলে এসেছে। অতঃপর আমার বেগুন ভাজি খাওয়া উচিৎ বলে মনে হচ্ছে।

আমার কাছে যদি কেউ জিগেস করে, দুঃখ কি?
বলবো, দুঃখ হচ্ছে আমার প্রাণে কিছু খাইতে চাইছে সেই মুহুর্তে আমি যে কোন কারন বশত তা খেতে পারছি নাহ, এর চেয়ে দুঃখের আমার কিছু মনেই হয়না।

তবে সব কিছুই তো সময় নির্ভর, আরো কিছু সময় পরে জিগেস করলে হয়তো দুঃখের সংজ্ঞার উত্তরে অন্য কিছু শুনাবো। যাই হোক আম্মার করা মোমের মত গলে যাওয়া বেগুন ভাজির টানে এগিয়ে গিয়ে বললাম,

মামা, এইটা আবার কি বেগুন?
- এইডি চিনলেন নাহ, এইডি বেগুন বাড়ির তাল বেগুন!

অহহ, কেজি কতো করে?
- ৬০ টিহা!

করলা?
- ৬০;

আমি এবার সবজিতে সাজানো ডালার তাকাইতেই সবজি মামা টপাটপ করে বলে গেলো, ঝিঙ্গা- ৮০; চিচিঙ্গা- ৬০; পেপে-৪০; লাউ-৪০(পিস) আরো বিবিধ বিবিধ..

আমি জাতে ব্যাচেলর! বাজার করা, খাওয়া দাওয়া আমার মহা উপদ্রব বলিয়া মনে হয়। তবুও অন্তিম মুহুর্তে বাজার কিংবা হোটেলের শরণাপন্ন হতেই হয়।

সেই সব অন্তিম ক্ষণে বাজারে গিয়ে শর্করা বলতে আমি চাল-আলুর দাম জানি; আমিষ বললে মুরগী-ডিম;
স্নেহ পদার্থ বলতে স্রেফ সয়াবিন তৈলের ই মূল্য আমার জানা শোনা..

এই উর্বর মাটির মাঠ ভর্তি ফসল, শাক, সবজি, ফলমুল ভরে থাকা দেশে কিছু সাধারন সবজির আকাশ ছোয়া দামই বলে দিচ্ছে কি বিশ্রী ব্যাবস্থাপনা, যোগাযোগ ব্যাবস্থা, মানুষের লোভ-লালসার লেভেলটা...

দেখার যেমনি কেউ নেই,
তেমনি আমারো বেগুন ভাজি খাবার কথা মনে নাই!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×