somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি বোকা আমি?

০২ রা মে, ২০১৭ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে শামীম ভাইয়ের স্টাটাসে জানলাম, তৃতীয় শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণের বিচারে ১০০০ টাকা ক্ষতি পূরণ ঠিক করে দিলো স্থানীয় চেয়ারম্যান। এই শালিস-বিচার শেষে বাবা মেয়েকে নিয়েই ট্রেনের নীচে শুয়ে পড়লো। খবরটা ওলট পালট করে দিলো রাতের রুটিন, খেলা, কাজ-বাজ!

সকালে বেরিয়ে রাস্তায়, চায়ের দোকানে, হোটেলে, রিকশায়, বাসে, ক্যাম্পাসে, জটলা পাকানো আড্ডায়, লাইব্রেরী আর তার সবকটা ভাষার পত্রিকায় আমি আড়ি পেতে পেতে বিকেল নামিয়ে ফেলমাম তবুও সিস্টেমের উপর ছোট্ট মেয়েটির রক্ত ঢেলে দেওয়া বাপের জন্যে কারো কোন প্রতিক্রিয়াই পাওয়া গেলোনা।

আমি কি বোকা, কত কিছু ভাবি আমি।
খুব কান্না আসলে ও আমি কাদিনা, চাইপা ধরে রাখি শ্বাস বন্ধ করে, মাঝে মাঝে শ্বাস নি হা করে, তখন ফোপাই, শ্লেষার শব্দ আসে ঘড় ঘড় বুক থেকে, আবার চেপে ধরি, কিন্তুু চোখের পানি পড়তেই থাকে পড়তেই থাকে আম্মার মতন, এতো পানি কই থেকে আসে জানিনা, কষ্ট গিলে খাইলে পেটের ক্ষুধা ও মইরা যায়।

আমি কি বোকা, শেষ না করতে পারলে কাদতে হয়।
ওর বাপ ও বোকা, শেষ করতে পারেনি বইলা নিজে শেষ হইয়া যাইতে যাইতে ভাবছিলো আমগো বাপ-বেটিরে দেইখা কাইন্দা উঠবে জনপদ, গাছ, তরুলতা, আসমান ভাইঙ্গা পড়বে রাইতে, সকালের আলো বাইর হইলেই ঘর ছাইড়া জড় হবে বুইড়া, ছাত্র, সমাজপতি, দিনমজুর গুলো কাজ ভুইলা আলাপ শুইনা শীতল রক্তে কেমন ত্যাজ ট্যার পাইবে, পাতায় পাতায় লেখা হবে, টিভির লোকেরা এই রক্তাক্ত রেল পাটির কাছে আইসা মাইনষেরে আমার বেটির মরা দেহডা দেখাইয়া দিলে,
কারোর'ই সহ্য হবেনা, কান্দনের সাথেই বাশ লাঠি দা খুন্তা নিয়া দৌড়ায়া গিয়া ওগার শ্যাষ কইরা দিবে।

কি বোকা লোকটা?
এই অপরিচিত বাপ বাইচা থাকনের সময় অন্যের মাইয়ার অপমানে লাঠি-বাশ নিয়ে দৌড়ায়া গিসে।
তা না অইলে এত্ত অভিমান করে কেউ মরে?

এই ইস্যুটা মার্কেট পাইনি।
ইশ নষ্ট না হলে হয়তো আমি'ই সিস্টেমের হয়ে সিস্টেমেটি কালি আম্মা যেসব খবরে কুকক ছাইড়া কাইন্দা দেয় সেসবের হোতারা অদৃশ্যে মিলাইতো।
এ আবেগ নয়, জীবন্যাভাস'ই এ রকম!


) কাটাপ্পা আর নোয়াখালী মানসিকতা সামনে পিছনে যতদুর আমার বিচরণের সীমা বাস্তবে।
) প্রাথমিক শিক্ষা ব্যবস্থা'ই একটা পথ।
তবে কে করবে?
) অনেক কথাই বলা হয়না।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৭ বিকাল ৪:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×