somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফুজ্জামান জিকো
যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?n

একটা ট্রেডিশন চালু হোক..

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাসপোর্ট, এন অাই ডি, জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা বোর্ডের সার্টিফিকেট তোলা, যে কোন প্রকার যানবাহনের রেজিস্ট্রেশন করা, ড্রাইভিং লাইসেন্স তৈরী করা থেকে সরকারী হাসপাতাল যেমন বারডেম, পিজি, ঢামেক এর সীট পাওয়া রাষ্ট্রের নাগরিকদের খুবই সাধারন কিছু অধিকারের অাওতাধীন। বলতে গেলে মৌলিক অধিকারের পরেই ওগুলোর স্থান। তবে সেগুলো পেতে জনসাধারনকে যে কি পরিমাণ হয়রানির স্বীকার হতে হয় তা ভূক্তভোগী সর্বসাধারাণের বর্ণনা ছাড়া বোঝার উপায় নেই।

সামান্য থানায় কোন জেনারেল ডাইরী অথবা জিডি করতে পুলিশের কোন টাকা নেবার কথা নয়, অথচ কথায় কথায় পাবলিকের থেকে দুই পাচশো টাকার নিশ্চয়তা না পেলে দায়িত্বে থাকা অফিসার কোন সাধারন ডাইরী লিখতে বসেন না। কোর্ট কাচারী থেকে দলিলের নিবন্ধন, রেকর্ড উত্তলন না করতে গেলে অাপনার ধারনাই হবেনা মানুষের মত দেখা গেলেই সবাই মানুষ হয়না।

একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের এহেন সুবিধা অসুবিধা সর্বোচ্চ সহজ ও সাবলীল ভাবে সমাধান করে নাগরিকের ভোগান্তি কমানো। পৃথিবীর সকল দেশের সকল সরকার এটাই মেনে চলে।

ব্যতিক্রম শুধু অামাদের দেশে। রাষ্ট্র নিয়োগকৃত নাগরিকের সুযোগ সুবিধা তদারকি করা সকল অফিস ও তার কর্মকর্তা-কর্মচারীরা কিভাবে সর্বসাধারণের কাছ থেকে ঘুষ নেবার জন্যে কালক্ষেপণ করিয়ে, দালালের কাছে পাঠিয়ে যাচ্ছে তাই বাজে এক অভিজ্ঞতা তৈরী করে তবে ছাড়েন। যার শেষ হিসেবে সে সমস্ত মানুষের সামনে দেশের নাম বললেই বলেন, রাখ তোর বাংলাদেশ!

প্রশ্ন হচ্ছে এইসব কি জানেনা রাষ্ট্রীয় প্রধানেরা?
কিংবা অাদালতের বিচারকেরা?
মনে হয় জানে সবই!
জেনে ও এই জন দূর্ভোগে বাধা কেনো দেয়না?
দেশ অামার কিন্তু রাষ্ট্রীয় কোন সরকার অামাদের কিংবা দেশের না।

এই চলমান রাজনীতি, দূর্নীতি, অরাজকতা কেউ পাল্টে দিতে অাসবেনা। যার যার স্থান থেকে প্রতিটি সেক্টরে অরাজকতা, দূর্নীতী, অসামঞ্জ্যস্যতা দেখলে সাথে সাথেই তা প্রমাণ সহ ছড়িয়ে দেবার একটা ট্রেডিশন চালু হোক। কেউ ঠেকে শিখে যাবে, অার কেউ কেউ তা দেখে।

প্রতিরোধ ছাড়া পরিবর্তন অসম্ভব

পুনশ্চঃ যারা যারা নিরাপদ সড়ক চাইছেন তারা একটু মনে করে দেখেন তো অাপনাদের গাড়ী গুলো কি রাস্তায় বেহুদা পার্ক করার জন্য ভয়ানক জানজটের তৈরী করে কিনা?
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:১৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×