রাজীব গান্ধির ছেলে ক্ষমতায় অাসলে অামার ভালো লাগতো, তারাই অামাগোরে সাহায্য করছে, দ্যাশ স্বাধীনের সময় তারাই সাহায্য করছে।
--- জনৈক কলা বিক্রেতা মুরুব্বী
সদরঘাট, ঢাকা
জামাত যেমন ধর্মকে পুজি করে ভোট অাদায় করতো, নরেন্দ্র মোদি ও তেমনি হিন্দু ধর্মকে পুজি করে এবারের নির্বাচনে ২য় বারের মত ভারতে সরকার গঠন করতে পারে। হারতে যাচ্ছে কংগ্রেস। সহজ ভাষায় বলতে গেলে বলতে হয়, ভারতে ধর্মকে পুজি করে জিতে যাচ্ছে বিজেপি। সাধারণ ধর্মমনা সংখ্যাগরিষ্ঠ সমস্ত হিন্দুদের বোঝানো হয়েছে, যে সকল মুসলমানেরা ভারতে অাছে তারা সব পাকিস্তানের চর। মোদি সরকারের বিগত পাচ বছরের শাসনামলেই গোটা ভারতে অসংখ্য হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে সামান্য ছোট খাট ইস্যুতেই।
তখন মোদি ও তার দল সংখ্যাগরিষ্ঠের পৃষ্ঠপোষকতা করে এসেছে। দোষ, ত্রুটি, অত্যাচারিত, নিপীড়িত এসব না দেখে কখনো উস্কানী দিয়েছে অাবার কখনও মৌন হয়ে থেকেছে। ফলশ্রুতিতে মরেছে মানুষ, পুড়েছে সম্পদ, ঘরবাড়ি, কোন কোন সম্প্রদায়ের মনে বেড়েছে বিদ্বেষ। কারণ একটাই ক্ষমতা।সংখ্যাগরিষ্ঠকে চটিয়ে ভোট ব্যাংক নষ্ট করার মত বোকা কোন শাসকই নয়।
অথচ এখানকার সংখ্যালঘু হিন্দুরা যেমনি শতভাগ বাঙ্গালী সেরকম ওখানকার সংখ্যালঘু মুসলমানেরাও ঠিক শতভাগ ভারতীয়। ক্ষমতা এমনই, ন্যায় নীতি, ভালো মন্দ সব ভুলিয়ে দেয়।
ভারতে জামাতীদের মত ধর্মকে পুজি করা নরেন্দ্র মোদীর বিজেপি অাবারো ক্ষমতায় বসতে পারেন। মোদিকে ভোট দেওয়া সমস্ত ভোটারই বলতে পারবে সময়ের সাথে সাথে তারা ভুল না ঠিক কাজটি করেছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



