তুমি আমাকে হারিয়ে দাও বারেবার
প্রতিক্ষনেই আমি যেনো নতুন তোমাকে দেখি
সকালটায় তুমি ঠিক তেরো দিন বয়সী হরিনছানা
হঠাৎ যেনো আড়মোড়া দিয়ে সেই তুমি
হয়ে উঠো লম্বা গ্রীবার রাজ হাস,
তোমার ধারালো ব্যক্তিত্বের আবরনে মুড়িয়ে।
সেই তুমি যখন আইফেল টাওয়ারের উচ্চাতায়
বসে ঘাসফড়িংয়ের সাথে বসে বাদাম চিবোও,
ঠিক তখনি আমার ইচ্ছে হয়
একটা ছোট্ট লাল পিপড়া হয়ে ফোটাই।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



