![]()
এই সেলফি নিয়ে আমাদের দেশে অনেক অনেক মজার মজার কিছু কৌতুকও বের হয়েছে । যেমনঃ
"ম্যাডামঃ কি হল বুয়া ? তুমি আগের দুইদিন কাজে আসলে না যে .....
![]()
বুয়াঃ ম্যাডাম আমি কিন্তু দুইদিন আগেই ফেসবুকে একটা সেলফি তুলে স্ট্যাটাস দিছিলাম যে আমি বেড়াইতে যামু, তাই কাজে আসতে পারমু না । এই ছবিতে তো ভাইজান ফটো কমেন্টও করল যে আই মিস ইউ, কাম ব্যাক ছুন । আপনে জানেন না ?"
যাক, এইসব তো হল মজা । কিন্তু এই সেলফি নিয়ে বিভিন্নজনের বিভিন্নরকম মত পাওয়া গেছে । কিছুদিন আগেই একটি সেলফি সম্পর্কিত তথ্য ফেসবুকে বেশ আলোড়ন তৈরি সৃষ্টি করেছিল যে সেলফি নাকি একটি মানসিক রোগ । কিন্তু পরবর্তীতে এটা একটি গুজব বলে প্রমাণিত হয় । তবে এই সেলফি জ্বরে কিন্তু আক্রান্ত ছেলে-বুড়ো সবাই । বিশেষ করে এখন তো ফেসবুক খুললেই সেলফি দিয়ে সবার প্রোফাইল ভরা পাওয়া যায় । বিশেষ করে মেয়েদের । এত এত বিচিত্র সব সেলফি যে মাঝে মাঝে তাদের সেলফি তুলার ট্যালেন্ট দেখলে অবাক হতে হয় ।
![]()
যাক, এই সেলফি জ্বর থেকে নিরাপদ নেই আমাদের মিডিয়াজগতও । কি ঢালিউড, কি বলিউড, কি হলিউড সবাই এই জ্বরে আক্রান্ত । এই সম্পর্কিত একটি প্রতিবেদনঃ
![]()
সেলফি এখন পুরো বিশ্বে খুব চলছে । তাই সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এর মাঝে হারিয়ে যাওয়ার জন্য সবাইকেই অনুরোধ করা হচ্ছে । এই সেলফি নিয়েও কিন্তু ফেসবুকে কিছু মজাদার ফটো কমেন্ট পাওয়া যায় । যেমনঃ
![]()
![]()
অবশেষে একটি মজাদার সেলফি তুলে আজকের সেলফি সম্পর্কিত কমন বকবকানি এখানেই শেষ করলাম ।
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।