somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবরোধ-নামা

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে অবরোধ। দেশের বিরোধীপন্থী দলেরা সরকার দলের উপর অখুশি হয়ে এটা প্রায়শই ডাকে ।

ঢাকার রাস্তায় অবরোধ-হরতাল আর তেমন কাজে দেয়না। আগে একটা সময় দিতো। মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করতো । ভয়ে মানুষ বের হতোনা রুম থেকে। এখন আর তেমন নেই। মানুষ বের হয়। অফিসে যাই, স্কুলে যাই, গাড়িঘোড়া চলে দিব্যি।

আমার বের হতে ইচ্ছে করছে, ঢাকার প্রকৃতি বলতে শুধু নিচে ধুলোবালি উপরে ফ্লাইওভার। তবুও এইসবের সাথেই এক মায়া কাজ করে। কিন্তু বিবেক বাধা দিচ্ছে। কেনো দিচ্ছে তা এখন আর বলা যায়না।

পুলিশ র‍্যাব টহল দিচ্ছে রাস্তায়,হর্ণ বাজিয়ে সাধারণ আমজনতাকে নিরাপত্তা দিবে বলে মাঝেমধ্যে গুলিও ছোরে। কিন্তু তাদেরকে কে বোঝাবে যে তাদের ভয়েই মানুষ বের হতে চাইনা।

বেলকনি দিয়ে হরেক-রকমের মানুষ দেখা যায়, কারোর মধ্যে ভয়ের ছাপ নেই। সবাই যে যার গন্তব্যে যাওয়ার তাড়ায়। নিচের সুপার শপে পুরুষ মহিলা যে যার প্রয়োজন মত বাজার করছে। দেখে বোঝার উপায় নেই যে আলুর কেজি ৭০ টাকা, পেয়াজের কেজি ১২০ টাকা। মনে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে কারো তেমন সমস্যা হচ্ছে না।

এখন আর সাধারণ মানুষ কিছু বলার সাহস পায় না। শান্তি চাই , কি দরকার এইসব বলে অশান্তি বাড়ানোর। ভাত তো পাচ্ছি।

বাঙালির যতক্ষণ পেটে টান পড়বেনা ততক্ষণ সে এইভাবেই সুখে দিন অতিবাহিত করবে।

এই শহরে আমি ভালো আছি এটা সবাইকে বোঝাতে ব্যস্ত যে যার মত। এই প্রতিযোগিতাতেই এখন আমরা অভিনয় করছি একজন অভিনেতার মতো।

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×