somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১'র মুক্তিযোদ্ধারা দাঁড়ান রক্ষাব্যুহ হয়ে ১৩'র মুক্তিযোদ্ধাদের পাশে

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের উপযুক্ত শাস্তির দাবীতে রাজপথে নেমে আসা তরুণ প্রজন্ম সূচিত অভূতপূর্ব আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুখোমুখি হয়েছে আজ বাঙালি জাতি। এ যুদ্ধ জাতিকে কলঙ্কমুক্ত করার যুদ্ধ, এ যুদ্ধ মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের ঋণ পরিশোধের যুদ্ধ। এ যুদ্ধ দুই লাখ মা-বোনের সম্ভ্রম ফিরিয়ে আনার যুদ্ধ। এ যুদ্ধ মুক্তিযুদ্ধে লুণ্ঠিত চেতনা পুনরুদ্ধারের যুদ্ধ। এ যুদ্ধ ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেয়া পাকিস্তানী ভূত তাড়ানোর যুদ্ধ।

এ যুদ্ধ হয়ে উঠেছে একই সঙ্গে বর্বরতার বিপক্ষে মানবতার যুদ্ধ। এ যুদ্ধ হয়ে উঠেছে ধর্মান্ধতার বিপক্ষে ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধ। এ যুদ্ধ হয়ে উঠেছে ধর্মের নামে অরাজকতা ফ্যাসাদ অশান্তি সৃষ্টির বিপক্ষে মুক্তি, ন্যায়, শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ।

সর্বোপরি এ যুদ্ধ আজ মিথ্যার ধূম্রজাল কাটিয়ে সত্যের আলো প্রজ্জ্বলনের যুদ্ধ।

রাজনীতির ডাকে নয়, রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক শক্তির আশ্রয়ে প্রশ্রয়ে নয়, বিবেকের ডাকে দেশপ্রেমের তাড়নায়, সত্যের আহ্বানে সাড়া দিয়ে তরুণ প্রজন্ম ঝাঁপিয়ে পড়েছে এ যুদ্ধে। প্রচলিত রাজনীতির সংশ্রববিহীন প্রজন্ম যোদ্ধারা দ্বিতীয় এই মুক্তিযুদ্ধের নেতৃত্বের সারিতে উঠে এসেছেন সময়ের ডাকে। এদের বিপক্ষ শক্তি ধর্মান্ধতার উন্মাদনায় উন্মত্ত, ষড়যন্ত্রের কূটচালে সিদ্ধহস্ত, অস্ত্রশক্তি অর্থশক্তি আর পেশি শক্তিতে মদমত্ত। তাতেও ভীত বা পিছপা নয় বাঙালির গর্ব এই প্রজন্ম নেতৃত্ব। অকুতোভয় নিরস্ত্র এই বীর সেনানীরা নীতিতে অহিংস, ভীতিতে বেপরোয়া, লক্ষ্যে অবিচল, লড়াইয়ে সংশপ্তক। কেবল তরুণ প্রজন্ম নয় ধীরে ধীরে গোটা জাতি পুরো দেশে বিদেশে কোটি কোটি বাঙালি আজ তাদের পাশে তাদের সমর্থনে এগিয়ে আসছে বিশ্বের শান্তিকামী মানুষেরাও।
প্রশ্ন হচ্ছে জাতির এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ২০১৩ - এর মুক্তি যোদ্ধাদের পাশে একাত্তরের মুক্তিযোদ্ধারা এসে দাঁড়াচ্ছেন কতটুকু এবং কিভাবে? এবারের মুক্তিযুদ্ধে একাত্তরের মুক্তিযোদ্ধারা লড়াইয়ের মাঝে থাকবেন এটা সময়ের দাবী নয়, সময়তো বলেই দিয়েছে এখন যৌবন যার/ যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মাঠের যুদ্ধটা করবে নতুন প্রজন্ম। নেতৃত্বও দেবে প্রজন্ম সেনানীরা।

সময়ের দাবী, জাতির প্রত্যাশা ’৭১ এর মুক্তিযোদ্ধারা এসে দাঁড়ান প্রজন্ম যোদ্ধাদের পাশে তাদের রক্ষাব্যুহ হয়ে। উৎসাহ-প্রেরণার প্রাচীর হয়ে প্রজন্ম যোদ্ধাদের ঘিরে থাকুন তারা। রাজনৈতিক বিশ্বাস বা পরিচিতি, দল মত পথের উর্ব্ধে উঠে-’৭১ এর যোদ্ধারা এক হয়ে এসে প্রজন্ম যোদ্ধাদের সমস্বরে বলুন, ’৭১ এ আমরা পেরেছিলাম এবার তোমরাও পারবে। আমরা আছি তোমাদের পাশে। আমরা আছি তোমাদের ঘিরে অতন্দ্র প্রহরীর মত। কেবল রাজধানীতে নয়, কেবল একটি বা কয়েকটি মহাসমাবেশে নয়, কেবল কয়েকটি সেমিনার আর সভা বৈঠকে নয়, কেবল টেলিভিশনের পর্দায় নয়। ’৭১ এর মুক্তিযোদ্ধাদের আজ ২০১৩-এর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে সারা দেশে; জেলায় জেলায়, উপজেলা-ইউনিয়নে। অভিজ্ঞতা দিয়ে, উপদেশ দিয়ে, সত্য তুলে ধরে প্রজন্ম যোদ্ধাদের প্রতিটি কর্মসূচীতে ’৭১ এর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি প্রমাণ করবে ’৭১ এর চেতনা তাদের মাঝে আজও জীবিত আজও প্রবাহমান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×