somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতীদের কাছে একজন মুসলমানের প্রশ্ন পর্ব ---- ৩

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজত ও জামাত-শিবিরের ইসলাম না মানার উদাহরণ – ১৬

হাদিস : নবী (স.)বলেছেন, ‘‘জানোয়ারের চামড়া ও তন্তু কোন কাজে ব্যবহার নিষেধ" (তিরমিযী-১৬৭৪)

এখন বিশ্বের জাতিসংঘভুক্ত ১৯৩-টি দেশের কোনটিতে জন্তর চামড়া ও তন্তু ব্যবহার করা হয়না বলুন। বাংলাদেশের ট্যানারিগুলো কি তবে বন্ধ করে দিতে হবে? তন্তু ও তন্তুজাত মিল-কারখানাগুলো কি পৃথিবী থেকে উঠে যাবে? চামড়ার জিনিসপত্র কি ব্যবহার বন্ধ করতে হবে? আপনারা কি জানোয়ারের চামড়াজাত জিনিসপত্র ব্যবহার করেন না? বর্তমান বাস্তবতায় আপনারা কিভাবে ২০১৩ সনে উপরোক্ত হাদিসটির বাস্তবায়ন করবেন? যদি না পারেন, তবে আপনারা ইসলাম পরিপূর্ণভাবে মানছেন কই? আমার বাছাইকৃত উপরোক্ত হাদিস যদি আপনারা মানতে না পারেন, তবে আপনাদের স্বার্থে বাছাইকৃত ও নির্বাচিত ১৩-দফা মানতে ১৫-কোটি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন কেন?

সুতরাং দেশের লাখো কোমলমতি অল্পবয়স্ক মাদরাসা শিক্ষার্থীকে অনুরোধ করবো, রাজনৈতিক স্বার্থে তোমাদেরকে ব্যবহারকারী হেফাজত জামাত-শিবির নেতাদের ফাঁদে পা দিওনা, যারা পবিত্র কোরান পুড়িয়ে [এবং পবিত্র কা’বা ঘরের গিলাফ নিয়ে মিথ্যাচার ও সাঈদীকে চাঁদে দেখার মিথ্যাচার করাসহ] বিপদের সময়ে মতিঝিলে তোমাদের অরক্ষিত রেখে নিজেরা যার-যার নিরাপদ আশ্রমে চলে যায় মন্ত্রী হওয়ার বাসনা নিয়ে।

হেফাজত ও জামাত-শিবিরের ইসলাম না মানার উদাহরণ – ১৭

হেফাজত ও জামাত-শিবিরের ইসলাম না মানার উদাহরণ – ১৮

হাদিস : নবী (স.)বলেছেন, ‘‘ওজনে মক্কাবাসীর ও মাপে মদীনাবাসীর ওজন-মাপই গ্রহণযোগ্য’’ [আবু দাউদ-৩৩০৭]

এখন মক্কা-মদিনার হেফাজতকারী সৌদি আরবে কি ওজনে নবী (স.) এর আমলের ‘‘ওসক’’ (খেজুরের পরিমাপক একক) ‘‘মুদ’’ (প্রায় ১-কেজি), ‘‘সা’’ (প্রায় ৪-কেজি), ‘‘দিনার’’ (স্বর্ণমুদ্রা), ‘‘দিরহাম’’ (রৌপ্যমুদ্রা) প্রচলিত আছে? বরং বিশ্বের ১৯৩-টি দেশের মত সৌদি আরবেও ওজনে ইউরোপিও গ্রাম-কিলো, মিটার-লিটার, রিয়াল-হালালা প্রচলিত। বৈদেশিক বাণিজ্যে তারাও ডলার-ইউরো ব্যবহার করে। আপনারা হজ্বে গেলেও অবশ্যই ওসক, মুদ, সা, দিনার, দেরহামের পরিবর্তে আধুনিক জামানার গ্রাম-লিটার-মিটার-ডলার ব্যবহার করেন না কি? কাজেই ১৩-দফা প্রদানকারী ও সমর্থনকারীরাও অন্যদের মতো (যাদেরকে আপনারা নাস্তিক বলেন, এ সম্পর্কিত হাদিস: কোন মুসলমানকে কাফির/নাস্তিক বলা তাকে হত্যা করার শামিল-[বুখারী-৬১৮৯]) ইসলাম অমান্য করছেন না কি? সে ক্ষেত্রে নিজেরা ইসলাম না মেনে অন্যকে ইসলাম মানতে বাধ্য করার ‘ছবক’ দেয়ার অধিকার কি আপনাদের আছে? আমার বাছাইকৃত উপরোক্ত হাদিস যদি আপনারা মানতে না পারেন, তবে আপনাদের স্বার্থে [মানুষের চোখে ধুলা দেয়ার জন্য] বাছাইকৃত ও নির্বাচিত ১৩-দফা মানতে ১৫-কোটি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন কেন?

সুতরাং দেশের লাখো কোমলমতি অল্পবয়স্ক মাদরাসা শিক্ষার্থীকে অনুরোধ করবো, রাজনৈতিক স্বার্থে তোমাদেরকে ব্যবহারকারী হেফাজত জামাত-শিবির নেতাদের ফাঁদে পা দিওনা, যারা পবিত্র কোরান পুড়িয়ে [এবং পবিত্র কা’বা ঘরের গিলাফ নিয়ে মিথ্যাচার ও সাঈদীকে চাঁদে দেখার মিথ্যাচার করাসহ] বিপদের সময়ে মতিঝিলে তোমাদের অরক্ষিত রেখে নিজেরা যার-যার নিরাপদ আশ্রমে চলে যায় মন্ত্রী হওয়ার বাসনা নিয়ে।

হেফাজত ও জামাত-শিবিরের ইসলাম না মানার উদাহরণ – ১৯

হাদিস : ‘‘নবী (স.) ১-মুদ (প্রায় ১-কেজি) পরিমাণ পানি দিয়ে উযু ও ১-সা’ (প্রায় ৪-কেজি) পরিমাণ পানি দিয়ে গোসল করতেন (তিরমিযী-৫৬), নবী তার ঘরে আগামী দিনের জন্য কোন কিছু সঞ্চয় করে রাখতেন না’’ (তিরমিযী-২৩০৪)

এখন ১৩-দফা প্রদানকারী ও সমর্থনকারীগণ দয়া করে বলুন, নবীর অনুসরণে আপনারা প্রায় ১-লিটার পানি দিয়ে অজু ও ৪-লিটার পানি দিয়ে গোসল শেষ করেন কিনা? আর আপনাদের হাতও আগামি দিনের জন্যে সঞ্চয়শূন্য থাকে কিনা? তা ছাড়া ২০১৩ সনের পৃথিবির কোন মানুষ কি এতো কম পানি দিয়ে ওজু-গোসল সারে? আর সঞ্চয় করা-তো এখন বাংলাদেশসহ পৃথিবির সকল মানুষের একটি রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত প্রধান বুদ্ধিবৃত্তিক কাজ! আপনারা কি এ কাজ থেকে বিরত থাকেন? আসলে আপনারাও ইসলাম ১০০% মানেন না কিন্তু আমরা ‘এই যুগে মানা সম্ভব নয়’ বলাতে আমাদেরকে আপনারা নাস্তিক বলে নিজেদের জ্ঞানহীনতার হাস্যকর পরিচয় দেন কিন্তু এ সম্পর্কিত হাদিস হচ্ছে : “কোন মুসলমানকে কাফির/নাস্তিক বলা তাকে হত্যা করার শামিল"-[বুখারী-৬১৮৯], আসলে উপরোক্ত হাদিস না মেনে আপনারা ইসলাম অমান্য করছেন না কি? সে ক্ষেত্রে নিজেরা ইসলাম না মেনে অন্যকে ইসলাম মানতে বাধ্য করার ‘ছবক’ দেয়ার অধিকার কি আপনাদের আছে? আমার বাছাইকৃত উপরোক্ত হাদিস যদি আপনারা মানতে না পারেন, তবে আপনাদের স্বার্থে [মানুষের চোখে ধুলা দেয়ার জন্য] বাছাইকৃত ও নির্বাচিত ১৩-দফা মানতে ১৫-কোটি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন কেন?

সুতরাং দেশের লাখো কোমলমতি অল্পবয়স্ক মাদরাসা শিক্ষার্থীকে অনুরোধ করবো, রাজনৈতিক স্বার্থে তোমাদেরকে ব্যবহারকারী হেফাজত জামাত-শিবির নেতাদের ফাঁদে পা দিওনা, যারা পবিত্র কোরান পুড়িয়ে [এবং পবিত্র কা’বা ঘরের গিলাফ নিয়ে মিথ্যাচার ও সাঈদীকে চাঁদে দেখার মিথ্যাচার করাসহ] বিপদের সময়ে মতিঝিলে তোমাদের অরক্ষিত রেখে নিজেরা যার-যার নিরাপদ আশ্রমে চলে যায় মন্ত্রী হওয়ার বাসনা নিয়ে।

হেফাজত ও জামাত-শিবিরের ইসলাম না মানার উদাহরণ – ২০

হাদিস : ‘‘৩টি বাদে মুসলমানের সমস্ত ক্রীড়া-কৌতুক অযথা তা হলো - তীরনিক্ষেপ, ঘোড়ার প্রশিক্ষণ ও স্ত্রীর সাথে ক্রীড়া-কৌতুক (তিরমিযী-১৫৮৪), ৩টি ছাড়া সব অনর্থক লেখাধুলা হারাম : তা হলো-তীরধনুকের খেলা, অশ্বচালনা শিক্ষা ও স্ত্রীর সাথে আমোদ-প্রমাদ" (মেশকাত)

এখন ১৩-দফা প্রদানকারী ও সমর্থনকারীগণ দয়া করে বলুন, ফুটবল, ক্রিকেট, দৌঁড়সহ পৃথিবির যাবতীয় লেখাধুলা কেউ করবে না? ২০১৩ সনের মানুষও কি শুধু তীর নিক্ষেপ, অশ্বচালনা ও স্ত্রীর সাথে ক্রীড়াকৌতুক করে বাকিগুলো বাদ দেবে? আপনারা শুধু এই ৩-টাকেই বিশ্বের একমাত্র অনুসরণযোগ্য খেলা মনে করেন? নবী (স.)-এর নির্দেশে বাংলাদেশসহ পৃথিবির সকল মানুষ কি এ কথা মানবে? আসলে আপনারাও উপরোক্ত হাদিস ১০০% মানেন না কিন্তু আমরা ‘এই যুগে মানা সম্ভব নয়’ বলাতে আমাদেরকে আপনারা নাস্তিক বলে নিজেদের জ্ঞানহীনতার হাস্যকর পরিচয় দেন কিন্তু এ সম্পর্কিত হাদিস হচ্ছে : “কোন মুসলমানকে কাফির/নাস্তিক বলা তাকে হত্যা করার শামিল"-[বুখারী-৬১৮৯], আসলে উপরোক্ত হাদিস না মেনে আপনারা ইসলাম অমান্য করছেন না কি? আপনারা বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলুন, কোরানে ও সহি ছিত্তায় (বুখারী, মুসলিম, আবু-দাউদ, ইবনে-মাযাহ, তিরমিযী, নাসাঈ, মুয়াত্তা=৭) বর্ণিত সকল কথাবার্তা ও নির্দেশাবলী ১০০% আপনারা মেনে চলেন? নিজেরা আংশিক ইসলাম মেনে অন্যকে পরিপূর্ণ ইসলাম মানতে বাধ্য করার ‘ছবক’ দেয়ার অধিকার কি আপনাদের আছে? আমার বাছাইকৃত উপরোক্ত হাদিস যদি আপনারা মানতে না পারেন, তবে আপনাদের স্বার্থে [মানুষের চোখে ধুলা দেয়ার জন্য] বাছাইকৃত ও নির্বাচিত ১৩-দফা মানতে ১৫-কোটি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন কেন?

আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমেরিকাসহ পৃথিবির অন্যদেশে কেউ কোরানের অবমাননা করলে বর্ণিত হেফাজতি গ্রপ এতোদিন বাংলাদেশের আকাশ-পাতাল একাকার করে ফেলতো কিন্তু নিজেরা কাজটি করাতে তারা ও তাদের সমর্থনকারিগণ মুখে কুলুপ দিয়ে একদম চুপ! তাদের আচরণে মনে হচ্ছে, কোরান পোড়ানো কোন অপরাধ নয়! হায় ইসলাম রক্ষার নামে ভন্ডামি!

সুতরাং দেশের লাখো কোমলমতি অল্পবয়স্ক মাদরাসা শিক্ষার্থীকে অনুরোধ করবো, রাজনৈতিক স্বার্থে তোমাদেরকে ব্যবহারকারী হেফাজত জামাত-শিবির নেতাদের ফাঁদে পা দিওনা, যারা পবিত্র কোরান পুড়িয়ে [এবং পবিত্র কা’বা ঘরের গিলাফ নিয়ে মিথ্যাচার ও সাঈদীকে চাঁদে দেখার মিথ্যাচার করাসহ] বিপদের সময়ে মতিঝিলে তোমাদের অরক্ষিত রেখে নিজেরা যার-যার নিরাপদ আশ্রমে চলে যায় মন্ত্রী হওয়ার বাসনা নিয়ে।

হেফাজত ও জামাত-শিবিরের ইসলাম না মানার উদাহরণ – ২১

হাদিস : ‘‘ইসলাম গ্রহণের পর উকল গোত্রের ৮-লোক তাদের স্বাস্থ্যের উন্নতির জন্যে নবী (স.)-র সম্মতিতে একটি উটের পালের সঙ্গে বসবাস শুরু করলো। উটের দুধ ও মূত্রপানে স্বাস্থ্য উন্নতির পর রাখালকে হত্যা করে তারা উটগুলো নিয়ে পালালে, নবীর তাদেরকে পাকড়াও করে, তাদের হাত-পা কেটে, গরম লৌহ শলাকা চোখে বিদ্ধ করে, মরুভূমিতে ফেলে রাখার নির্দেশ দিলেন, সেখানে ঐ অবস্থায় তারা পানির অভাবে মাটি চাটতে চাটতে মৃত্যুবরণ করলো (বুখারী-২৭৯৬), উকল গোত্রের কিছু লোক রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করল। মদীনার আবহাওয়ায় তারা খাপ খাওয়াতে পারল না, তখন নবী তাদেরকে বাইতুল মালের উটের পালে গিয়ে সেগুলোর দুধ ও মুত্র পান করার নির্দেশ দিলেন (বুখারী-৮:৮২:৭৯৪), উকল গোত্রের কিছু লোক মদীনায় নবীর কাছে আসল কিন্তু তাদের কাছে সেখানের আবহাওয়া খুব প্রতিকুল মনে হল, তখন নবী তাদের বললেন, তোমরা যদি চাও তবে সাদকার উটের পালে গিয়ে সেগুলোর দুধ আর মূত্র পান কর, তারা তা করল এবং সুস্থ হল (মুসলিম-১৬:৪১৩), নবী (স.) বলেছেন, চোখ উঠলে ঘৃতকুমারীরর রস দাও" (তিরমিযী-৮৯৪)

এখন ১৩-দফা প্রদান ও সমর্থনকারীগণ দয়া করে বলুন, আপনাদের শারিরিক সমস্যার কারণে এখন আপনারা উটের পালের সঙ্গে বসবাস করে উটের মুত্রপান করেন কিনা কিংবা চোখ উঠলে চক্ষু বিশেষজ্ঞের কাছে না দিয়ে ঘৃত কুমারির রস দেন কিনা? বিশ্বের কোন মানুষ এমনকি সৌদি আরবের কোন লোকও এখন উটের মুত্র পানের চিকিৎসা ও চোখে ঘৃত কুমারির পাতার চিকিৎসা করেন না। আপনারাও করেন না। আসলে উপরোক্ত হাদিস না মেনে আপনারা ইসলাম অমান্য করছেন না কি? আপনারা বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলুন, কোরানে ও সহি ছিত্তায় (বুখারী, মুসলিম, আবু-দাউদ, ইবনে-মাযাহ, তিরমিযী, নাসাঈ, মুয়াত্তা=৭) বর্ণিত সকল কথাবার্তা ও নির্দেশাবলী ১০০% আপনারা মেনে চলেন? নিজেরা আংশিক ইসলাম মেনে অন্যকে পরিপূর্ণ ইসলাম মানতে বাধ্য করার ‘ছবক’দেয়ার অধিকার কি আপনাদের আছে? আমার বাছাইকৃত উপরোক্ত হাদিস যদি আপনারা মানতে না পারেন, তবে আপনাদের স্বার্থে [মানুষের চোখে ধুলা দেয়ার জন্য] বাছাইকৃত ও নির্বাচিত ১৩-দফা মানতে ১৫-কোটি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন কেন?

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমেরিকাসহ পৃথিবির অন্যদেশে কেউ কোরানের অবমাননা করলে বর্ণিত হেফাজতি গ্রুপ এতোদিন বাংলাদেশের আকাশ-পাতাল একাকার করে ফেলতো কিন্তু নিজেরা কাজটি করাতে তারা ও তাদের সমর্থনকারিগণ মুখে কুলুপ দিয়ে একদম চুপ! তাদের আচরণে মনে হচ্ছে, কোরান পোড়ানো কোন অপরাধ নয়! হায় ইসলাম রক্ষার নামে ভন্ডামি!

সুতরাং দেশের লাখো কোমলমতি অল্পবয়স্ক মাদরাসা শিক্ষার্থীকে অনুরোধ করবো, রাজনৈতিক স্বার্থে তোমাদেরকে ব্যবহারকারী হেফাজত জামাত-শিবির নেতাদের ফাঁদে পা দিওনা, যারা পবিত্র কোরান পুড়িয়ে [এবং পবিত্র কা’বা ঘরের গিলাফ নিয়ে মিথ্যাচার ও সাঈদীকে চাঁদে দেখার মিথ্যাচার করাসহ] বিপদের সময়ে মতিঝিলে তোমাদের অরক্ষিত রেখে নিজেরা যার-যার নিরাপদ আশ্রমে চলে যায় মন্ত্রী হওয়ার বাসনা নিয়ে।

হেফাজত ও জামাত-শিবিরের ইসলাম না মানার উদাহরণ – ২২

হাদিস : নবী (স.)বলেছিলেন, ‘‘আমি মুমিনদের জন্য তাদের আপন সত্তার চেয়েও অধিক কল্যাণকামী। মুমিনদের মধ্যে কেউ ঋণ রেখে মৃত্যুবরণ করলে তা পরিশোধ করার দায়িত্ব আমার, আর যে সম্পদ সে রেখে যায়, তা তার উত্তরাধিকারীদের প্রাপ্য’’ (বুখারী-৪৯৭১)

এখন ১৩-দফা প্রদান ও সমর্থনকারীগণ দয়া করে বলুন, পৃথিবির কোন জাতির পক্ষে কি বর্তমানে এই হাদিস মানা সম্ভব? তাহলে তো সবাই ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি থেকে ঋণ গ্রহণ করে আর তা পরিশোধ করবে না এবং না করলেও তার মৃত্যুর পর উত্তরাধিকারিদের কাছেও তা চাওয়া যাবেনা। বাংলাদেশের ঋণখেলাফিরা সবাই ঋণ করে তা পরিশোধ না করে উপরোক্ত হাদিস রেফারেন্স হিসেবে ব্যবহার করবে। তাহলে দেশের অর্থনীতির কি অবস্থা হবে? আপনারা কি উপরোক্ত হাদিসটি ১০০% মানেন? আপনারা বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলুন, কোরানে ও সহি ছিত্তায় (বুখারী, মুসলিম, আবু-দাউদ, ইবনে-মাযাহ, তিরমিযী, নাসাঈ, মুয়াত্তা=৭) বর্ণিত সকল কথাবার্তা ও নির্দেশাবলী ১০০% আপনারা মেনে চলেন? সময়ের প্রেক্ষাপটে নিজেরা আংশিক ইসলাম মেনে অন্যকে পরিপূর্ণ ইসলাম মানতে বাধ্য করার ‘ছবক’দেয়ার অধিকার আপনাদের আছে কি? আমার বাছাইকৃত উপরোক্ত হাদিস যদি আপনারা মানতে না পারেন, তবে আপনাদের স্বার্থে বাছাইকৃত ও নির্বাচিত ১৩-দফা মানতে ১৫-কোটি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন কেন?

উল্লেখ্য যে, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ইতোমধ্যেই তুরস্ক ‘‘একুশ শতক উপযোগি আধুনিক হাদিস’ সংকলন প্রকাশ করেছে, যাতে আধুনিক যুগে অচল হাদিস বাদ দেয়া হয়েছে (সূত্র : বাংলাদেশ প্রতিদিন ও আমাদের সময় ২৯.৫.১৩)। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমেরিকাসহ পৃথিবির অন্য দেশে কেউ কোরানের অবমাননা করলে বর্ণিত হেফাজতি গ্রুপ এতোদিন বাংলাদেশের আকাশ-পাতাল একাকার করে ফেলতো কিন্তু নিজেরা কাজটি করাতে তারা ও তাদের সমর্থনকারিগণ মুখে কুলুপ দিয়ে একদম চুপ! তাদের আচরণে মনে হচ্ছে, কোরান পোড়ানো কোন অপরাধ নয়! হায় ইসলাম রক্ষার নামে ভন্ডামি!

সুতরাং দেশের লাখো কোমলমতি অল্পবয়স্ক মাদরাসা শিক্ষার্থীকে অনুরোধ করবো, রাজনৈতিক স্বার্থে তোমাদেরকে ব্যবহারকারী হেফাজত জামাত-শিবির নেতাদের ফাঁদে পা দিওনা, যারা মাদ্রাসার ফান্ডে বিলাসী জীবনযাপন করে, পবিত্র কোরান পুড়িয়ে [এবং পবিত্র কা’বা ঘরের গিলাফ নিয়ে মিথ্যাচার ও সাঈদীকে চাঁদে দেখার মিথ্যাচার করাসহ] বিপদের সময়ে মতিঝিলে তোমাদের অরক্ষিত রেখে নিজেরা যার-যার নিরাপদ আশ্রমে চলে যায় মন্ত্রী হওয়ার বাসনা নিয়ে।

হেফাজত ও জামাত-শিবিরের ইসলাম না মানার উদাহরণ – ২৩

হাদিস : নবী (স.)বলেছিলেন, ‘‘যে স্ত্রীলোক সোনার হার, সোনার কানপাশা ব্যবহার করে, কিয়ামতের দিন তার গলায় আগুনের হার ও কানপাশা পরিধান করানো হবে" (দাউদ-৪১৯০), যে কেউ তার প্রিয়জনকে আগুনের বালা, আগুনের হার ও আগুনের কাঁকন পড়াতে চায়, সে যেন তাকে সোনার বালা, হার ও কাঁকন পড়ায়। অবশ্য রূপা ব্যবহার করা যায় (আবু দাউদ-৪১৮৮), নবী (স.) জিজ্ঞেস করেন, ‘‘হে মহিলারা তোমাদের জন্য এটাই যথেষ্ট নয় যে, তোমরা রূপা দিয়ে অলঙ্কার তৈরি করবে’’? (আবু দাউদ-৪১৮৯)। (যদিও অন্যত্র মহিলাদের সোনা ব্যবহারের কথাও আছে কিন্তু সেখানে মহিলাদের সোনার অলঙ্কার ব্যবহার কোথাও ‘ফরজ’ বা ‘অবশ্যই পরতে হবে’ এমন কথা বলা হয়নি কিন্তু ‘না পরার কথা’ উপরোক্ত হাদিসে অত্যন্ত সুষ্পষ্ট)

এখন ১৩-দফা প্রদানকারি ও সমর্থনকারিগণ দয়া করে বলুন, আপনাদের স্ত্রী, কন্যা, বোন বা মাকে আপনারা ‘স্বর্ণ-বর্জিত করে’ কিংবা হাদিস মোতাবেক কেবল রূপার গহনা পড়ান কিনা? এই হাদিস মোতাবেক বাংলাদেশের কোন মহিলাকে স্বর্ণ ব্যবহার বর্জন করতে দেখিনি। এ ক্ষেত্রে নাস্তিক-বিধর্মী মহিলারা হাদিস মোতাবেক ‘কিছুটা কম’ কিংবা ‘স্বর্ণহীন’ থাকলেও, আরব তথা সৌদি মুসলিম মহিলারা প্রত্যেকেই বিশ্বে সর্বোচ্চ স্বর্ণ ব্যবহার করে। অনেকে সোনার ভারে হাঁটতে পারে না। আপনারা কি উপরোক্ত হাদিস ১০০% মানেন? আপনারা বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলুন, কোরানে ও সহি ছিত্তায় (বুখারী, মুসলিম, আবু-দাউদ, ইবনে-মাযাহ, তিরমিযী, নাসাঈ, মুয়াত্তা=৭) বর্ণিত সকল কথাবার্তা ও নির্দেশাবলী ১০০% আপনারা মেনে চলেন? সময়ের প্রেক্ষাপটে নিজেরা আংশিক ইসলাম মেনে অন্যকে পরিপূর্ণ ইসলাম মানতে বাধ্য করার ‘ছবক’দেয়ার অধিকার আপনাদের আছে কি? আমার বাছাইকৃত উপরোক্ত হাদিস যদি আপনারা মানতে না পারেন, তবে আপনাদের স্বার্থে বাছাইকৃত ও নির্বাচিত ১৩-দফা মানতে ১৫-কোটি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন কেন?

উল্লেখ্য যে, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ইতোমধ্যেই তুরস্ক ‘একুশ শতক উপযোগি আধুনিক হাদিস’ সংকলন প্রকাশ করেছে, যাতে আধুনিক যুগে অচল হাদিস বাদ দেয়া হয়েছে (সূত্র : বিবিসি, বাংলাদেশ প্রতিদিন ও আমাদের সময় ২৯.৫.১৩)। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমেরিকাসহ পৃথিবির অন্য দেশে কেউ কোরানের অবমাননা করলে বর্ণিত হেফাজতি গ্রুপ এতোদিন বাংলাদেশের আকাশ-পাতাল একাকার করে ফেলতো কিন্তু নিজেরা কাজটি করাতে তারা ও তাদের সমর্থনকারিগণ মুখে কুলুপ দিয়ে একদম চুপ! তাদের আচরণে মনে হচ্ছে, কোরান পোড়ানো কোন অপরাধ নয়! ইসলাম রক্ষার নামে ভন্ডামি বাংলাদেশের অসচেতন মানুষ আর কত দেখবে? হেফাজতিরা এসব প্রসঙ্গ আসলে বলতে চেষ্টা করেন যে, হাদিসটি ‘ওমুক’ প্রেক্ষাপটে ‘ওমুক’ সময়ে বলা হয়েছে, এটি এখন বাতিল কিন্তু কে, কিভাবে, কেন, কোন অধিকারে বাতিল করলো কিংবা বাতিল করলে তা এখনো হাদিস গ্রন্থে কেন? তার কোন যৌক্তিক জবাব তাদের কাছে নেই। এই হচ্ছে হেফাজতিদের ইসলাম ও প্রজ্ঞা।

কাজেই সচেতন বাঙালি সবাই দৃঢ়কণ্ঠে আওয়াজ তুলুন, আগে হেফাজত-জামাত-শিবির নিজেরা ১০০% ইসলাম মানার দৃষ্টান্ত সমাজে স্থাপন করুক, তারপরই অন্যকে পালনের ‘ফতোয়া’ দেয়ার ব্যাপারে চিন্তা করুক।
সুতরাং দেশের লাখো কোমলমতি অল্পবয়স্ক মাদরাসা শিক্ষার্থীকে অনুরোধ করবো, রাজনৈতিক স্বার্থে তোমাদেরকে ব্যবহারকারী হেফাজত জামাত-শিবির নেতাদের ফাঁদে পা দিওনা, যারা মাদ্রাসার ফান্ডে বিলাসী জীবনযাপন করে, পবিত্র কোরান পুড়িয়ে [এবং পবিত্র কা’বা ঘরের গিলাফ নিয়ে মিথ্যাচার ও সাঈদীকে চাঁদে দেখার মিথ্যাচার করাসহ] বিপদের সময়ে মতিঝিলে তোমাদের অরক্ষিত রেখে নিজেরা যার-যার নিরাপদ আশ্রমে চলে যায় মন্ত্রী হওয়ার বাসনা নিয়ে।

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮

আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×