somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তির সামাজিক মূল্যবোধ বাড়াতে দুর্নীতির সংজ্ঞা জরুরী

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা ভালো কাজ করে তাদের জন্য আছে মঙ্গল ও আরো অধিক আশীর্বাদ। আর যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ, আর তাদেরকে হীনতা আচ্ছন্ন করবে, আল্লাহর কাছ থেকে কেউ ওদেরকে রক্ষা করার থাকবে না। (আল-কুরআন - ১০: ২৬-২৭)

বহুল আলোচিত ১/১১-এর দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর থেকে দ্ব্যর্থহীন কন্ঠে বলা হয়েছিল যে, তারা দেশ থেকে সন্ত্রাস ও দুর্নীতির মূলোৎপাটন করবেন। কিন্তু কোন সরকারের পক্ষে কখনো সন্ত্রাস ও দুর্নীতির সংজ্ঞা নির্ধারণ করে দেয়া সম্ভব হয়নি। এ নিয়ে যথারীতি মিথ্যাচার চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে স্ব-ঘোষিত বুদ্ধিজীবী মহল মত প্রকাশ করছেন।

কিন্তু দুর্নীতি কমছে না। মানবজাতি ও মানব সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ যখন ব্যক্তিগত সম্পত্তি ও সুযোগ সুবিধার দিকে মনোনিবেশ করেছে তখন থেকেই সমাজে শুরু হয়েছে হত্যা-মারামারি, কলহ-বিবাদ। আজকের দিনে বিশেষ করে আজকের পুঁজিবাদী সমাজে প্রতিটি মানুষ যখন নিজস্ব সহায়-সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত, সেখানে দুর্নীতি ও সন্ত্রাসের মতো অপরাধকে মূলোৎপাটন করা সম্ভব, একথা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। তাই সন্ত্রাস ও দুর্নীতির মতো অপরাধকে কিভাবে কমিয়ে আনা যায় এবং সমাজকে স্থিতিশীল রাখা যায় তার একটি রূপরেখা তৈরি করে রাষ্ট্রীয় কার্য্যক্রম পরিচালনা করা আজ সময়ের দাবি।

অতীতে তত্ত্বাবধায়ক সরকারকে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে সর্বাত্মক ও সাহসী অভিযান পরিচালনা করতে দেখে সাধারণ জনগণের মধ্যে বিরাট আস্থা ও আশা ফিরে এসেছিল। কেননা, স্বাধীনতার পর থেকে গত ৪০ বছরে দেখা গেছে যতই দিন যাচ্ছে রাজনীতিক ও আমলাদের নানারকমের দুর্নীতির কবলে পড়ে সাধারণ মানুষ ততই বেশি অসহায় হয়ে পড়ছে। বিগত তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত ওই অভিযানে তাই মানুষ বড় বেশি আশান্বিত ও উৎফুল্লিত হয়েছিল।

বাংলাদেশে বর্তমানে যে প্রশাসনিক ও সমাজ কাঠামো বিদ্যমান তাতে দুর্নীতির মূলোৎপাটন সম্ভব বলে একজন মানুষও বিশ্বাস করবে না। তবে এর মাত্রা কমিয়ে আনা যাবে অবশ্যই। সমাজ ও দেশের বাস্তবতায় দেখা যায়, এক একজন মানুষের কাছে দুর্নীতির স্বরূপ এক এক ধরনের। বাংলা একাডেমীর সহজ বাংলা অভিধানে দেখা যায়, এতে দুর্নীতি শব্দটির অর্থ হিসেবে কুনীতি, অসৎ ও অন্যায় আচরণ এবং নৈতিক অবনতিকে দেখানো হয়েছে। আর দুর্নীতি-পরায়ণ অর্থ - নীতিবিরুদ্ধ আচরণ করে এমন, দুরাত্মা ও দুঃশীল দেখানো হয়েছে। তাই সমাজে দুর্নীতি দমন করার আগে সাধারণ মানুষের কাছে দুর্নীতির সংজ্ঞা স্পষ্ট করে দেয়া দরকার। পবিত্র ইসলাম ধর্মে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এঁর জীবনাদর্শে যেখানে ব্যক্তিগত সম্পত্তি অর্জনের কোনো নজির তৈরি হয়নি সেখানে বর্তমানে আমাদের দেশের প্রতিটি মুসলমান ব্যক্তিগত সম্পত্তির মালিক হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে এবং এই প্রতিযোগিতাই সমাজে নানা অস্থিরতা, অরাজকতার জন্ম দিচ্ছে এবং দুর্নীতিবাজদের আধিপত্য কায়েম হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করে নির্বাচনী বৈতরণী পার হয়েছিলেন এবং ক্ষমতায় এসেছিলেন। তাই মহাজোট সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল দুর্নীতির সংজ্ঞা নির্ধারণ করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে এর মাত্রা কমিয়ে আনার জন্য বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করবেন। দারিদ্র্য, অশিক্ষা-কুশিক্ষা ও ধর্মান্ধতার মতো অভিশাপ থেকে দেশকে পদ্ধতিগতভাবে মুক্ত করে দুর্নীতি কমিয়ে আনলেও তা কাঙ্খিত লক্ষ্য ছুঁতে পারেনি ‘বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ দুর্নীতি করে না। দুর্নীতি করেন যারা শিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষদের দুর্নীতির কারণে বাংলার কৃষক, শ্রমিক তথা সাধারণ মানুষের মধ্যেও দুর্নীতির বিষবাষ্প ছড়িয়ে পড়ছে। মানুষ ক্রমেই জটিল হয়ে পড়ছে। তাই সবার কাছে গ্রহণযোগ্য দুর্নীতির একটি সংজ্ঞা নির্ধারণ করে পরিমাণ কমিয়ে এনে জনগণের মধ্যে ব্যক্তির সামাজিক মূল্যবোধ বাড়ানোর উদ্যোগ নেয়াই এখন সবার আগে দরকার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×