somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন নির্দিষ্ট পোশাক ধর্মের পরিচয় নয়

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোশাক পরিচ্ছদ সভ্যতা ও সংস্কৃতির নিদর্শন। দেশ-কাল-পাত্র ভেদে তা বিভিন্ন। মধ্যপ্রাচ্যের পুরুষরা হিজাবের মতো পোশাক পরিধান করে, সূর্যের প্রখর উত্তাপ থেকে বেঁচে থাকার জন্য। আবার সাইবেরিয়ার মুসলমানগণ ভাল্লুকের চামড়া দিয়ে তৈরি পোশাক পরিধান করে তীব্র শীত থেকে আত্মরক্ষার জন্য। পোশাক পরিচ্ছদ পরিবেশ থেকে রক্ষা এবং ব্যক্তিগত পছন্দের ব্যাপার। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পরিবেশ ও প্রাকৃতিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে ভদ্র ও শালীন পোশাক পরিধান করা শ্রেয়। আল্লাহ তায়ালা দীনের ব্যাপারে মানুষের উপর কোন সংকীর্ণতা আরোপ করেননি (দ্রষ্টব্য কুরআন ২২:৭৮)।
ইসলাম ধর্মের কোন নির্দিষ্ট পোশাক নেই। ইসলাম সমগ্র মানবজাতির জন্য। গরমের দেশে, শীতের দেশে, নাতিশীতোষ্ণ দেশে সবরকম আবহাওয়ায় বসবাসকারী সবার জন্য এক রকম পোশাক পরিধানের নির্দেশ যদি থাকতো তা হলে ইসলাম সমগ্র মানবজাতির জন্য না হয়ে কেবল নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকতো। তাই আল্লাহ ও তাঁর রসূল (সা.) নির্দিষ্ট কোন পোশাক পরিধানের আদেশ দেননি। বিশ্বনবী (সা.)-এঁর সময়ে তাঁর নিজের এবং সাহাবাদের পোশাক-পরিচ্ছদ এবং তখনকার আরব অমুসলমানদের পোশাক-পরিচ্ছদ একই ছিলো। বর্তমানেও আরবের মুসলমান, খ্রিস্টান ও ইহুদিরা একই রকম পোশাক পরিধান করে। আরব দেশে পোশাক দেখে কে মুসলমান, কে খ্রিষ্টান আর কে ইহুদি তা নির্ণয় করা যায় না।
পোশাক পরিধানের কারণ - লজ্জানিবারণ, সৌন্দর্য বৃদ্ধি এবং শীত ও উত্তাপ থেকে দেহকে রক্ষা করা। তাই শীতপ্রধান দেশের মুসলমানদেরও মধ্যপ্রাচ্যের মুসলমানদের অনুকরণে পোশাক পরিধান করতে হবে এ ধারণা করা নিছক মূর্খতা। আল্লাহ্‌ বলেন, 'হে নবী, তুমি বলো আল্লাহ্‌ তায়ালার দেয়া সৌন্দর্যমন্ডিত পোশাক এবং পাক পবিত্র খাবার তোমাদের জন্যে কে হারাম করেছে?' (কুরআন ৭:২৬)। এ আয়াত প্রমাণ করে - সুন্দর, মার্জিত ও রুচিশীল সব ধরনের পোশাকই মুসলমানের পোশাক। প্যান্ট-শার্ট-টাই-স্যুট ইত্যাদি কোনকিছুই মুসলমান পুরুষের পোশাক হতে বাঁধা নেই।

কুরআনের কোথাও দাড়ি রাখা ও নির্দিষ্ট ধরনের পোশাক পরিধানের নির্দেশ নাই। কুরআন মতে তাকওয়ার পোশাকই সর্বোত্তম। আল্লাহর বাণী - 'হে আদম সন্তানরা, আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি, যাতে করে তোমরা তোমাদের গোপন স্থানসমূহকে ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্যও ফুটিয়ে তুলতে পারো, তবে আসল পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক।' (কুরআন ৭:২৬)।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×