somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৭১ সালের কিছু পত্রিকার খবর সমূহ পর্ব ২৬

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বঙ্গবন্ধুর বিচার?
দিকে দিকে প্রতিবাদের ঝড়
মুজিবনগর, ১০ই আগষ্ট ঃ বাংলাদেশে নির্বিচার গণহত্যা, নজীর বিহীন ধ্বংসলীলা, মানব ইতিহাসের জঘন্যতম নারীধর্ষণ, প্রায় তিন কোটি লোককে স্থানচ্যুত এবং প্রায় ৭৫ লক্ষ লোককে নির্বাসিত করেও ইয়াহিয়ার সাধ মিটল না। এবারে এক জঘন্যতম ষড়যন্ত্রের পাঁয়তারাবঙ্গবন্ধুর প্রাণনাশের সুস্পষ্ট হুমকি। আদালতে বিচারকের আসনে অপরাধী আর অভিযুক্ত ব্যক্তিটি আইনতঃ বিচারের অধিকারী। তাই দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঝড়।
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর জীবননাশের এই সুস্পষ্ট হুমকিতে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও জাতিসংঘের সেক্রেটারী জেনারেল উথান্টএর নিকট তারবার্ত্তা পাঠিয়েছেন। তারবার্ত্তায় তিনি বলেন “সভ্যতা, গণতন্ত্র, মানবতা ও ন্যায় বিচারের নামে আমি বিশ্বের সকল রাষ্ট্র প্রধান এবং জাতি সংঘের সেক্রেটারী জেনারেলের কাছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিঃশর্ত মুক্তির জন্যে আবেদন জানাচ্ছি।
উ-থানট
বঙ্গবন্ধুর বিচারের খবরে জাতিসংঘের সেক্রেটারী জেনারেল উথানট বেশ উদ্বগ্ন। তিনি বলেন, “শেখ মুজিবর রহমানের কিছু ঘটলে তার প্রতিক্রিয়া পাক সীমান্ত ছেড়ে অন্যত্র পড়তে বাধ্য।” পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে এক তারবার্ত্তায় তিনি এই কথা বলেন।
আন্তর্জাতিক বিচারক সমিতি
আন্তর্জাতিক বিচারক সমিতি এক বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সামরিক আদালতে গোপন বিচারের খবরে জোর প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেন বিচার গোপনে হ’তে পারেন না। যদি আদৌও কোন বিচার হয় তবে তা প্রকাশ্য আদালতে হবে এবং বঙ্গবন্ধুকে আÍপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ দিতে হবে।
১১ জন মার্কিন সিনেটর
মার্কিন যুক্তরাষ্ট্রের ১১ জন সিনেটর বঙ্গবন্ধুর এই বিচার প্রহসন বন্ধের দাবী জানিয়ে পাকিস্তানের কাছে এক তারবার্ত্তা পাঠিয়েছেন।
পশ্চিম পাকিস্তানীরাও মুখ খুলছেন
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পশ্চিম পাকিস্তানীরাও এবারে মুখ খুলছেন। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আজগর খানের বিবৃতি থেকে এটা প্রকাশিত হয়েছে। জনাব আজগর খান শেখ সাহেবের প্রকাশ্য আদালতে বিচার দাবী করেছেন বলে খবরে প্রকাশ।
আল-আহরাম
কায়রো, ১০ই আগষ্ট ঃ সংযুক্ত আরব সাধারণতন্ত্র এই প্রথম জঙ্গীশাহী কর্ত্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিচারের তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে। আধা সরকারী সংবাদপত্র আল-আহরাম এক সম্পাদকীয়তে বলেছেন, সামরিক বা গোপন আদালতে বিচারের দ্বারা জাতীয় ঐক্য বজায় রাখা সম্ভব নয়; অস্ত্রবলের সাহায্যে কখনও সংখ্যাগরিষ্ঠ জনমতকে দাবিয়ে রাখা যায় না।
আল-আহ্রাম বলেন, পূর্ব পাকিস্তানে গত মার্চ্চের ঘটনাবলী থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে, হাজার হাজার মানুষকে হত্যা-নিপীড়ন করেও পরিবর্ত্তন করা যায় না; বরং বিপরীত কাণ্ডই ঘটে। রক্তপাত বন্ধ করার জন্য আন্তর্জাতিক ঐক্য গড়ে তোলার জন্য বহু বছর ব্যাপী ঐকান্তিক ও কঠোর পরিশ্রম করা হচ্ছে, এইসব ঘটনায় তাতে বিরাট শূন্যতার সৃষ্টি হয় এই প্রথম পূর্ববঙ্গের ঘটনাবলী সম্পর্কে আরব সংবাদপত্রে সম্পাদকীয় মন্তব্য প্রকাশ হল এবং পাকিস্তানের জঙ্গীশাহীর অনুষ্ঠিত গণহত্যার তীব্র প্রতিক্রিয়া সংযুক্ত আরব সাধারণতন্ত্রে দেখা গেল।
ঢাকা নারায়ণগঞ্জে পোষ্টার
মুজিবের বিচার করার কোনো অধিকার ইয়াহিয়ার নেই, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বহু টাউনে আজ লাল কালিতে লেখা এই পোষ্টার দেখতে পাওয়া যায়। মুক্তিফৌজের জনৈক মুখপাত্র একথা জানান।
এই পোষ্টারে প্রস্তাবিত মুজিবের বিচারের নিন্দা করা হয় এবং শেখকে যাতে পাকিস্তান মুক্তি দেয় সেজন্য তার উপর বিশ্ববাসীকে চাপ সৃষ্টি করার আহ্বান জানানো হয়।
পাকিস্তানের মৃত্যু হয়েছে ইয়াহিয়া ভুট্টোর হাতে
জয়পুর, ১২ই আগষ্ট ঃ পাকিস্তানের মৃত-জাত জাতীয় পরিষদের সদস্য শাহ মোয়াজ্জম হোসেন আজ এখানে এক সভায় বলেন যে, জেঃ ইয়াহিয়া খাঁ ও জেড এ ভুট্টো অনেক আগেই পাকিস্তানকে হত্যা করে, ‘আমরা শুধু এ মৃতদেহটি কবরে দিয়েছি।’
তিনি বলেন বাংলাদেশের মানুষ একদা মুসলিম লীগের কথা শুনে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু আজ বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে, পাকিস্তানের নামে তারা পেয়েছে ক্রীতদাসত্ব আর পশ্চিম পাকিস্তানি ফৌজ, আমলাতন্ত্র ও পুঁজিপতিদের শোষণ ও লাঞ্ছনা। সেই জন্যই তারা নতুন করে লড়াইর শপথ নিয়েছে।
বাংলাদেশ (১) ১ ঃ ১১ ১৬ আগস্ট ১৯৭১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×