somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"অন্তরে আল্লাহর ভয়!! প্রতিদান উত্তম বদলা"

০১ লা জুন, ২০১৫ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন এক যুবক জীবিকার উদ্দেশ্যে, মক্কার গলি দিয়ে
হেটে যাচ্ছিল। হঠাত চোখে পড়লো, একটা হার পড়ে আছে।
আশেপাশে আর কেউ নেই দেখে, হারটা উঠিয়ে নিলো।
মালিকের খোঁজে হেরেমে এলো।
এমন সময় একটা ঘোষণা গোচরীভূত হলো: -আমি একটা হার
হারিয়েছি। কোনও দয়ালু ভাই পেয়ে থাকলে, আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে
দেবেন। যুবকটা বললেন: আমি এগিয়ে
গেলাম। বললাম: -আপনার হারটা কেমম,
বর্ণনা দিন তো? . বর্ণনা মিলে গেলে,
হারটা হস্তান্তর করলাম। আশ্চর্য হয়ে
গেলাম, লোকটা হারখানা নিয়ে টু- শব্দও করলো না। সোজা গটগট করে হেঁটে
চলে গেলো। সামান্য ধন্যবাদ টুকুও না। আমি আল্লাহর কাছে
বললাম: -ইয়া আল্লাহ!
আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে
সন্তুষ্ট করার জন্যই করে থাকি, আপনি
আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান জমা করে রাখুন। আমীন।
এরপর আমি রুজি- রোজগারের উদ্দেশ্যে, জাহাজে চড়ে
বসলাম। তাকদীরের এমনই লিখন, জাহাজ পড়লো ঝড়ের কবলে।
পুরো জাহাজ ভেঙে লণ্ডভণ্ড হয় গেলো। হাতের কাছে যে যা
পেলো ওটা ধরেই ভেসে রইলো। আমিও ভাসতে ভাসতে একটা
দ্বীপে গিয়ে উঠলাম। ওখানে দেখলাম একটা মসজিদ। মন
খুশি হয়ে উঠলো। মসজিদে গিয়ে নামায আদায় করলাম।
আমার তো যাওয়ার আপাতত কোনও জায়গা নেই, ভবঘুরে।
মসজিদে একটা কুরআন শরীফ পেলাম। বসে বসে ওটাই তিলাওয়াত করতে
শুরু করলাম। আমাকে কুরআনখানা পড়তে দেখে সবাই
চারপাশ থেকে ঘিরে ধরলো। অবাক হয়ে
প্রশ্ন করলো: -আপনি কুরআন পড়তে
পারেন? -জ্বী, পারি। তারা বললো: -আমাদের
কাছে এই কুরআন কারীম অনেক দিন ধরে
পড়ে আছে। আমরা এটা পড়তে পারি
না। আমরা এটাকে পরম যত্নে রেখে
দিয়েছি। এক নাবিকের কাছ থেকেই আমরা এটা
কিনেছিলাম। আমাদের এই দ্বীপে, আগে একজন ছিলেন, তিনি এই কুরআন পড়তে পারতেন।
ঠিকঠাক করা ছিল, তিনিই সবাইকে কুরআন শিক্ষা দিবেন।
এরপর তিনি হজ্জে গেলেন। আর ফিরে
আসেন নি। এখন আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে
কুরআন শিক্ষা দিন। আমি দ্বীপের বাচ্চাদেরকে কুরআন কারীম
শিক্ষা দিতে লাগলাম।
তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে থাকলাম। কিছুদিন পর এলাকার মুরুব্বিরা বললেন: -
আমাদের এলাকায় একজন ইয়াতীম মেয়ে আছে, সর্বগুণে গুণান্বিতা।
আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন? -আমার
কোনও আপত্তি নেই। আমাদের বিয়ে হয়ে
গেলো। বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা। আমি তাকে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম।
দেখলাম তার গলায় মক্কায়
কুড়িয়ে পাওয়া সেই হার ঝুলছে। জানতে
চাইলাম: -এই হার তোমার কাছে কিভাবে
এলো? নববধূ লাজুক মুখে উত্তর দিলো: . -
আমার আব্বু সেবার হজে গেলেন। দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেলো।
কিন্তু এক মহত ব্যক্তির বদান্যতায় হারটা
ফিরে পেলেন। আব্বু সব সময় তার জন্য দুআ করতেন: আর বলতেন
“ইয়া আল্লাহ! আমার মেয়ের জন্য, মক্কার এই মহত ব্যক্তির
মতো এমন একজন স্বামী মিলিয়ে দিন” ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×