
এই স্বপ্ন ঘেরা দিনগুলো রাখবো ধরে-
সাজাবো বাসর প্রিয়া তোমার তরে-
কবির ভাষায় যদি বলে যায়-
প্রিয়া তোমার তুলনা বুঝি জগতে নাই-
আমার কেবলই শুধু মনে হয়-
তুমি তাজমহলের চির বিস্ময়-
তোমায় বাসবো ভাল আমি চিরদিন-
আমি তোমার মাঝেই হয়ে যাব বিলীন-
হাজার বছর ধরে শিল্পী-কবি-
কত রংয়ে একেছে প্রেমের ছবি-
তবু বুঝাতে পারেনি মনের সবই-
এ প্রেমের বাধন কত যে মধূর-
বুঝাতে পারিনা কেউ-কাহারে-
লাজে ফুল ঝরে যাবে অঝরে-
অকারণে পাবে ব্যথা ভ্রমরে-
এই স্বপ্ন ঘেরা দিন রাখবো ধরে-
সাজাবো বাসর প্রিয়া তোমার তরে।"
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



