somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটিতে দুটি অংশ বিদ্যমান : একটি ‘না’ বাচক, অন্যটি ‘হ্যাঁ’ বাচক। প্রথমত লা ইলাহা অর্থাত্ আল্লাহ ছাড়া কেউ প্রকৃতভাবে ইলাহ বা মাবুদ হতে পারে— এ কথাকে অস্বীকার করা। দ্বিতীয়ত : ইল্লাল্লাহ অর্থাত্ প্রকৃত ইলাহ বা মাবুদ এককভাবে আল্লাহ এ কথাকে সাব্যস্ত করা। আল্লাহ সুবহানাহু বলেন, ‘যখন ইবরাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা যাদের দাসত্ব কর, তাদের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করছি। তবে আমার সম্পর্ক তার সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করেছেন।’ (সুরা জুখরুফ : ২৬, ২৭)। সুতরাং আল্লাহর ইবাদত করলেই হবে না, ইবাদতকে নিরঙ্কুশভাবে তার জন্যই সাব্যস্ত করতে হবে। অতএব তাওহিদের মাধ্যমে আল্লাহকে একক মেনে নিয়ে শিরক ও শিরকের অনুসারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন ছাড়া তাওহিদ তথা ইসলাম গ্রহণীয় হবে না। বর্ণিত হয়েছে যে, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। কিন্তু যে কেউ এ কলমা পড়লেই কি তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে? ওয়াহাব বিন মুনাব্বেহ (রহ.)-কে জিজ্ঞাসা করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বলেন, হ্যাঁ, কিন্তু যে কোনো চাবিরই দাঁতের প্রয়োজন। দাঁতবিশিষ্ট চাবি যদি নিয়ে আসেন তবেই না দরজা খুলতে পারবেন। অন্যথায় আপনি দরজা খুলতে পারবেন না। আখেরি নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওই চাবির দাঁতের পরিচয় লাভ করা যায়। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি একনিষ্ঠভাবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে...।’ ‘যে ব্যক্তি কলমার প্রতি অন্তরের দৃঢ়বিশ্বাস রেখে তা পাঠ করবে...।’ ‘যে ব্যক্তি অন্তর থেকে সত্যিকারভাবে এ কলমা পাঠ করবে...’ প্রভৃতি। উল্লিখিত হাদিস এবং আরও অন্যান্য হাদিস দ্বারা জান্নাতে প্রবেশ হওয়ার বিষয়টিকে কলমার অর্থ সম্পর্কে জ্ঞান রাখার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। অর্থাত্ জান্নাত লাভ করতে হলে মৃত্যু পর্যন্ত কলমার ওপর সুদৃঢ় ও তার তাত্পর্যের প্রতি বিনীত থাকতে হবে। প্রতিটি কথার একটি অর্থ আছে। তাই কলমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র অর্থ সম্পর্কে জ্ঞানার্জন করা আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ ছাড়া অন্য সবারই জন্য উলুহিয়্যাত বা মাবুদ হওয়ার যোগ্যতাকে অস্বীকার করা এবং এ যোগ্যতা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। তাই কলমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র অর্থ হচ্ছে : একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ বলেন, ‘কিন্তু যারা সত্যের সাক্ষ্য প্রদান করে এবং তারা জেনে-শুনেই তা করে তাকে।’ (সুরা জুখরুফ : ৮৬)। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এ কথা প্রকৃতভাবে জেনে যে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তবে সে জান্নাতে প্রবেশ করবে।’ (মুসলিম)। লা ইলাহা ইল্লাল্লাহু ইমানের মূল ভিত্তি। তবে এ কলমা মুখে উচ্চরণ করাই যথেষ্ট নয়, অন্তরে বলিষ্ঠ বিশ্বাস রাখতে হবে। যদি এরূপ বলিষ্ঠতা অন্তরে অনুভব না করা যায় এবং সেখানে কোনোরকমের দ্বিধা-দ্বন্দ্ব বা সন্দেহের উদয় হয়, তবে তা সুস্পষ্ট মুনাফিকি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল। যে বান্দাই সন্দেহমুক্ত অবস্থায় এ দুটি কথা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (মুসলিম)।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×