somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ট্রেলিয়ার স্মরনকালের ভয়াবহ দাবানলের মাঝে বেচে থাকাদের মরণপন লড়াই (ছবি ব্লগ)

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফায়ারফাইটারকে আকড়ে ধরে থাকা কোয়ালার চোখে মুখে বেচে যাওয়ার আশ্বাস
সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস যেন নরকের রূপ ধারন করেছে। কালো ধোয়ায় আচ্ছন্ন আর লাল টকটকে আকাশের নীচে হেক্টরের পর হেক্টর জমির গাছপালা, ফসল, ঘর-বাড়ী, স্কুল-কলেজ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভয়ংকর এই আগুনের লেলিহান শিখাকে আয়ত্বে আনতে ব্যার্থ অস্ট্রেলিয়ান সরকার।
গত কয়েকমাস ধরে জ্বলতে থাকা আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ারফাইটাররা হয়রান হয়ে যাচ্ছে, কিন্ত ফলাফল শুন্য। কিছু কিছু যায়গায় মানুষজন সমুদ্র তীরে আশ্রয় নিচ্ছে। কিন্ত এই ভয়াবহ আগুনের কাছে সবচেয়ে অসহায় অস্ট্রেলিয়া মহাদেশের বিচিত্রসব প্রানীকূল যার কিছু কিছু অন্যান্য মহাদেশে নেই। একমাত্র প্রচন্ড বৃষ্টি যদি তাদের রক্ষা করতে পারে ।


ভয়ংকর এই আগুনে পুড়ে যাচ্ছে মাইলের পর মাইল
আনুমানিক ৪৮০ মিলিয়ন প্রানী ইতিমধ্যে মারা গিয়েছে বলে ধারনা করা হচ্ছে । এর মাঝে বিখ্যাত ক্যাঙ্গারু , ধীরগতির কোয়ালা, ঘোড়া, গরু, ভেড়া, সরীসৃপ ছাড়াও অসংখ্য পাখী যার মাঝে হাজার হাজার ম্যাকাও পাখীও আছে। নেট থেকে কিছু ছবি শেয়ার করলাম যা আমাকে ভীষনভাবে আলোড়িত করেছে ।


কাটাতারের বেড়ায় আটকে পুড়ে মরা এই ক্যাঙ্গারু শাবকের ছবিটি দুনিয়াব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে


আগুনের হাত থেকে পালিয়ে যেতে বৃথা চেষ্টা করছে ক্যাঙ্গারুর দল


আগুন থেকে উদ্ধার করা পিপাসার্ত কোয়ালাকে পানি খাইয়ে দিচ্ছে একজন ফায়ারফাইটার


আগুনে চামড়া পুড়ে ভেতরের লাল মাংস বের হয়ে যাওয়া যন্ত্রনাক্লিষ্ট মুখ নিয়ে প্রিয়জনের কাছ থেকে খাবার খাচ্ছে ঘোড়াটি। নাক আর চোখ দিয়ে পানি পরছে খেয়াল করেছেন কি?


পুড়ে যাওয়া মুখে মলম লাগানো কোয়ালাটির ভয়ার্ত চাহনী এখনো বিদ্যমান


অস্ট্রেলিয়া বিখ্যাত তাদের ডেইরী প্রোডাক্টের জন্য , কিন্ত এই আগুনে বহু চাষীর হাজার হাজার গরু ভেড়া মারা গিয়েছে। কেউবা আধপোড়া হয়ে বেচে আছে। প্রচন্ড কষ্ট বুকে চেপে রেখে তাদের গুলি করে মেরে যন্ত্রনা থেকে নিস্কৃতি দিচ্ছে তাদের মালিকরা ।


লোকালয়ে পালিয়ে আসা প্রানীগুলো সব ভয় ভুলে মানুষদের গলা জড়িয়ে ধরছে


দাবানল থেকে প্রান নিয়ে কোন রকমে বেচে ফেরা ক্যাঙ্গারু শাবক করমর্দন করে যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে


পায়ে ব্যান্ডেজ বাধা প্রানে বেচে যাওয়া কোয়ালা


উনিও হাতে পায়ে ব্যান্ডেজ বেধে দাঁড়িয়ে আছে


ক্রন্দনরত লুইস নামের এই কোয়ালাটিকে এক মহিলা আগুন থেকে বাচিয়েছিল, কিন্ত পুড়ে যাওয়া লুইসকে বাচাতে পারেনি ডাক্তাররা ।


আগুনে জ্বলে পুড়ে মরে যাওয়া ম্যাকাওটি সৈকতে পরে আছে


আগুন থেকে উদ্ধার করে আনা কোয়ালা


আগুনে পুড়ে মরে থাকা ক্যাঙ্গারুর দল


হাসপাতালে কোয়ালা


আগুন থেকে বাচার জন্য ছুটে চলেছে ঘোড়াটি


"দেখো দেখো আমার বাসাটিও পুড়ে যাচ্ছে " আগুন রঙ্গা আকাশের নীচে জ্বলন্ত ইউক্যালিপ্টাস গাছের দিকে চেয়ে কোয়ালাটি কি এ কথাই বলছে পাশে দাঁড়িয়ে থাকা ফায়ারফাইটারকে !


এই দুষ্টু মিষ্টি চেহারার প্রানীটিই কোয়ালা আর ধীরে চলার জন্য সবচেয়ে বেশি প্রান হারিয়েছে আগুনে


কোয়ালা ছানা


সব ছবি নেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬
৫১টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×