somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের স্টিক ও খালি বিমান

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ থাই এর ফ্লাইটে ঢাকা এয়ারপোর্টে নেমে দেখি প্লেনের মতই এয়ারপোর্টের অবস্থা শুনসান। ১৫ তারিখ এর ভয়ে আমরাও ডেট চেঞ্জ কর‍তে চেয়েছিলাম। কিন্ত ওই দিকে হোটেল ভাড়া এডভান্স দেয়া ১৪ তারিখ পর্যন্ত, তার উপর টিকিট বদলাতে ৪৮ হাজার টাকা দেয়া লাগবে শুনে ভাবলাম যা থাকে কপালে। থাই এর বিশাল ট্রিপল সেভেন মাত্র ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হলো। আশংকা ভরা মন নিয়ে ফিরছি। কেবিন ক্রুরা তাদের দায়িত্বগুলো যন্ত্রের মত অতিদ্রুত সারলো মানে খানাপিনা আবার সব গুটিয়ে ফেলা।

একদম সময় মত ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করলো প্লেনটি। তবে টেক অফ আর ল্যান্ডিংএর আগে দুবারই অনেকটা সময় পর্যন্ত কেমন যেন একটা বিজাতীয় শব্দ হচ্ছিল প্লেনটি থেকে। অনেকক্ষন খেয়াল করার পর বুঝলাম নৌকা বাওয়ার সময় বৈঠায় যেমন একটা শব্দ হয় ঠিক তেমনটি। আমি যারপরনাই বিস্মিত। প্লেনের ভেতরেও নৌকার আওয়াজ !!

এয়ারপোর্টের যাবতীয় কর্মকাণ্ডও অতি দ্রুত সম্পন্ন হলো, যেমন ইমিগ্রেশন আর ৪০ জন মানুষের লাগেজই বা আর কত? বেশি সময় লাগলো না।
কিন্ত গ্রীন চ্যানেল দিয়ে বের হতেই দেখি দরজার কাছে কিছু যুবক ঠেলাঠেলি করছে মানে ইতস্তত। তাদের হাতে ফুলের স্টিক। দ্বিধা দ্বন্দ্বে ভরা মন নিয়ে তারা আমাদের দুজনকে দুটো স্টিক দিল। আরও দু একজনকেও দিচ্ছিলো। ভাবলাম দেশ আমাদের দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে তার জন্য বোধ হয় ফুলেল শুভেচছা ।
পার্কিং থেকে বের হওয়ার মুখে দেখি বেশ একটা জটলা। কি ব্যাপার? জানালা দিয়ে তাকাতেই চোখে পরলো এক ভদ্রলোককে অনেক যুবক ঘিরে ধরে তার কর কমলে ফুলের তোড়া তুলে দিতে চেষ্টা করছে, তার গাড়ি অলরেডি ফুলে ফুলে ফুলময়। সে হাসি মুখে দু হাতে না না করছে।
আমাদের গাড়ি চালক বা দিকে গাড়ি ঘুরাতে ঘুরাতে বল্লো "আফা চিনেন্নাই! আমি না বলতেই সে বিস্মিত "কি কন! হ্যায় তো বিএনপির অমুক নেতা,আপনাগো লগে একই ফ্লাইটে আইছে "।
আমি ভাবতে লাগলাম এত বড় নেতা আমাদের সাথে আসলো একটুও টের পেলাম না আর সবচেয়ে বড় কথা তাকে আমি চিনতেও পারলাম্না। কি অবাক কান্ড! এরা প্রচুর টাকার মালিক, আমাদের মত ইকোনমি ক্লাসে আসে নি, বিজনেস ক্লাসে এসেছে তাই নজরে পরে নি।আর নজরে যখন পরেছে তখন ও তো চিনতে পারি নি। চেনা চেনা লাগছে কিন্ত ---মাথাটা নামাতেই হাতে ধরা ফুলের স্টিকের দিকে চোখ পরলো আর হাসি পেলো, সাথে দু:খও। এত এত ছেলে মেয়ে জীবন দিল তারপর ও কি এদের হাত থেকে আমাদের কি নিস্তার নেই!! এখন কি আবার আরেক দল!

ছবি আমার মোবাইলে তোলা সেই ছেলেদের দেয়া ফুল।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৬
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×