somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীর্ষেন্দুর চিঠি ও কিছু কথা!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





অদ্ভুত এক বাংলাদেশ।যেখানে নেই স্নেহ-ভালোবাসা, আছে শুধু হিংসা-প্রতিহিংসার অভিশাপ। চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু প্রধানমন্ত্রীর চিঠি পাওয়ার ৭২ ঘন্টার মধ্যেই পায়রা নদীর উপর ব্রিজ তৈরি করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।অথচ,সিলেটের বিএনপি নেতা এম ইলিয়াস আলীর শিশু কন্যা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বাবাকে ফিরিয়ে দেয়ার আকুতি জানালে,সেদিন প্রধানমন্ত্রী ইলিয়াস আলীর কন্যাকে ৪৮ ঘন্টার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।কিন্তু দুঃখের বিষয় হলো ৪৮ ঘন্টা কেন? ৪৮ মাস পেরিয়ে গেলেও ইলিয়াস আলীর কোন সন্ধান পাওয়া যায় নি।
সাংবাদিক দম্পতি সাগর রুনির ছেলে মেঘ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার বাবা মায়ের খুনিদের বিচার চাইতে গেলে,সেদিন প্রধানমন্ত্রী শিশু মেঘের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন , ৪৮ ঘণ্টার মধ্যে সাগর রুনির হত্যাকারীদের খোঁজ বের করে বিচারের মুখামুখি করা হবে । দুঃখের ব্যাপার ৪৮ ঘণ্টা পেরিয়ে ৪৮ মাস চলে গেলেও এখনও পর্যন্ত মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হয়নি।
গুম হয়ে যাওয়া যুবদলের এক নেতার ৪ বছরের বাচ্চা কেঁদে কেঁদে সাংবাদিক সন্মেলনে বলেছিল -
" মাননীয় প্রধানমন্ত্রী বাবার লাশটা ফেরত না দেন অন্তত বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানিয়ে দেন , মরে গেলে কবরটা দেখিয়ে দেন একবার হলেও বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবার কবরটা জেয়ারত করতে চাই " । আজ শীর্ষেন্দুর চিঠি গনভবনে পৌঁছালেও সেদিন যুবদলের নেতার ৪ বছরের বাচ্চার কান্না সহ সাংবাদিক সন্মেলনের আওয়াজ প্রধানমন্ত্রীর কানে পৌছালো না ।
এভাবে আর কত নিষ্পাপ শিশুর কথা শুনবেন। সারা বাংলাদেশের হাজারো সন্তান ও লক্ষ লক্ষ বাবা মায়ের কান্নার আওয়াজ প্রধানমন্ত্রী বরাবর না পৌঁছালেও শীর্ষেন্দুর চিঠি ঠিকই ডাক বিভাগের সকল প্রতিকুলতাকে ভেঙ্গে দিয়ে গনভবনের বন্ধ হওয়া গেট খুলে দিয়েছে এক অলৌকিক ক্ষমতায় ।
বাঃ বাঃ আমাদের প্রধানমন্ত্রী।কী চমৎকার আপনার ন্যায়পরায়ণতা। আপনার ন্যায়পরায়ণতা খুব অদ্ভুত লাগছে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×