somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তি ও বিজ্ঞান দ্বারা সৃষ্টিকর্তা প্রমাণ করা যাবে না,,

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





“এই যে বিষয়টা(আল্লাহর), এটা যুক্তি দিয়ে পাওয়া যাবে না।“
ভুল, যুক্তি দিয়ে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায় । এটা খুব সহজ । আমি মাটি দিয়ে খুব সুন্দর একটা পুতুল বানাতে পারি কিন্তু শুষ্ক মাটি কোনও প্রভাবক ছাড়া পুতুলের আকৃতি ধারণ করতে পারেনা । তাহলে, আমি যখন পুতুল বানাই তাহলে আমিই পুতুলটার সৃষ্টিকর্তা । তাই নয় কী?
তাহলে যেই প্রভাবকের মাধ্যমে আমাদের দেহ এই আকৃতি পেলো তাকে আপনি কিভাবে অস্বীকার করেন? তিনি কী ঈশ্বর নহে?
আর কী যুক্তি চান আপনি? এখন যদি আপনি বলেন: আধারের বাসিন্দা সাহেব, আপনার সব কিছুই ঠিক আছে কিন্তু তারপরও আমি আল্লাহ মানিনা । তাহলে ভাই আমার কিছুই বলার নাই ।
আরেকটা পয়েন্ট বলি,
0(zero) এর কী কোনও মান আছে?
উত্তর: নাই ।
আচ্ছা এবার দেখি, আসলেই 0(zero) এর মান আছে কী নেই ।
1(one) এর কী কোনও মান আছে?
উত্তর: আছে ।
আচ্ছা এবার, 1 এবং 0 পাশাপাশি বসাই, তাহলে কী হল? 10(ten)
0(zero) এর যদি কোন মান নাই থাকে তাহলে 0(zero) এর পাশে বসালে 10(ten) হয় কেন? সম্পূর্ণ মান তো 1(one) থাকার কথা কারণ 0(zero) তো মূল্যহীন(মানহীন) । তাই না?
আমাদের গণিতজ্ঞরা আজও কী সেই মান বের করতে পেরেছে? তাহলে গণিত কী আজও সয়ং-সম্পূর্ণ হয়েছে? আর গণিত ছাড়া যেহেতু পদার্থ বিজ্ঞান অচল তাহলে তো আমি বলতে বাধ্য যে পদার্থ বিজ্ঞানও সয়ং-সম্পূর্ণ নয় ।
আর সেই অসম্পূর্ণ পদার্থ বিজ্ঞান দ্বারা যদি আল্লাহ খুজার চেষ্টা করেন, তাহলে কী কিছু পাওয়া যাবে?
তাহলে, আপনাদের যুক্তি, গণিত এবং পদার্থ বিজ্ঞান সব জায়গাই যেহেতু এখনো অসম্পূর্ণ তাহলে এত লাফালাফি কিসের?
এবার আসুন রসায়ন নিয়ে: এখানে 0(zero) এর কোনও স্থান নেই । 0(zero) এর স্থান কেবল তত্বে সম্ভব(গণিত এবং পদার্থ বিজ্ঞানে), বাহ্যিক ভাবে নয় । রসায়ন এর বেলায় 0(zero) মানে সেখানে কোন অনু বা পরমাণু নেই । কোন অনু-পরমাণু নেই = 0(zero) টি আছে । যেখানে অনু-পরমাণু নেই সেখানে আবার কিসের বিক্রিয়া ? অনু-পরমাণু নেই, বিক্রিয়া নেই সেখানে রসায়ন কী?
এবার আসেন জীব বিজ্ঞানে, অনু-পরমাণু নেই(কোনও উপাদান নেই), কোনও বিক্রিয়া নেই, সব-কিছুই যেখানে 0(zero)। সেখানে আবার জীব বিজ্ঞান কী করে?
তাহলে দেখা গেল, 0(zero) এর কাছে আপনাদের গণিত, পদার্থ, রসায়ন, জীব, সব বিজ্ঞান থেমে গেল । কিন্তু তারপরও দেখা গেল এই 0(zero) এর একটা মান আছে ।
আর সেই কারণেই দুইটা 0(zero), 1(one) এর পড়ে বসালে 100(hundred) হয় ।
আপনাদের(বিজ্ঞানীদের) জ্ঞান-বুদ্ধি(বিজ্ঞান) যেহেতু ব্যর্থ তাই সেগুলো পুটলিতে লুকিয়ে রাখুন এবং আমাদের(বিশ্বাসী) যুক্তি শুনুন ।
0(zero) এর মান যেহেতু 1(one) এর চেয়ে কম । এবং 0(zero) এর চেয়ে ক্ষুদ্রতর কোনও সংখ্যা যেহেতু নেই তাহলে ধরে নেয়া যায় । 0(zero) এর পরেই এসেছে এর চেয়ে বড় সংখ্যক মান । এবং ধীরে ধীরে সেটি হয়েছে 1(one) এবং তার চেয়ে বড় সংখ্যা । আপনি যদি মনে করেন 1(one) থেকে সব কিছু শুরু হয়েছে তাহলে কিন্তু ভুল করবেন কারণ 1(one) এর চেয়ে ক্ষুদ্রতর অমূলদ সংখ্যা রয়েছে । 1(one) থেকে ক্ষুদ্রতর হতে হতে, নিচে যেতে যেতে এক সময় দেখবেন কিছুই নেই, শুধু আছে 0(zero) । 0(zero) তে কোনও বিজ্ঞান নেই, 0(zero) তে আছে বিশ্বাস ।
আর আমরা বিশ্বাসীরা বিশ্বাস করি এই 0(zero) থেকেই আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি হয়েছেন । আর তাই তার আগে কিছুই ছিলনা । এবং সেজন্যই আল্লাহ সৃষ্টিতে কোন সৃষ্টিকর্তার প্রয়োজন হয়নি(এটা তাদের জন্য উত্তর, যারা প্রশ্ন করে আল্লাহকে কে বানাইছে) ।
0(zero) থেকে আল্লাহ সৃষ্টি হওয়ার পর তৈরি করেছেন 1(one) এবং সেই 1(one) পর তৈরি করেছেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..ট্রিলিয়ন 1(one) ।
আর সকল 1(one) এর সমষ্টিগত রূপ হচ্ছে: আজকের দৃশ্যমান মহাজগত ।
সুতরাং, 0(zero) তেই বিশ্বাস, 0(zero) তেই শুরু(সৃষ্টি) ।
এইতো গেল বাস্তব জগত নিয়ে কথা, এবার আসুন কম্পিউটার জগতে ।
সফ্টওয়্যার ছাড়া কম্পিউটার হচ্ছে মূল্যহীন জঞ্জাল । কম্পিউটার এ সকল কার্যক্রম সম্পাদিত হয় সফ্টওয়্যার এর মাধ্যমে । বিভিন্ন কাজে আমরা বিভিন্ন ধরনের সফ্টওয়্যার ব্যবহার করে থাকি । সকল সফ্টওয়্যার নিয়ন্ত্রিত হয় গাণিতিকভাবে এবং সেই গাণিতিক কার্যক্রম নিয়ন্ত্রিত হয় 0(zero) এবং 1(one) দ্বারা ।
যাদের এই ব্যাপারে জানা নেই তাদেরকে একটু বুঝিয়ে বলি:
আমরা কম্পিউটার স্ক্রিন এ যাই দেখি তার নিচে রয়েছে 0(zero) এবং 1(one) ।
ধরুন, আমি কিছু টেক্সট লিখলাম: 1, 2, 3, 4……..। এই সংখ্যা গুলো হচ্ছে পিকচার(ছবি) মাত্র । আমরা যখন কিবোর্ড এ 1 বাটনে চাপ দেই তখন কিবোর্ড থেকে একটা সিগনাল যায় কম্পিউটার এর প্রসেসরে । প্রসেসর সেই সিগনালটাকে যাচাই-বাছাই(প্রসেসিং) করে সফ্টওয়্যার কে নির্দেশ দেয় এবং কম্পিউটার স্ক্রিনে(মনিটরে) ভেসে উঠে 1(এর ছবি) । এই সিগনাল গুলো হচ্ছে 0(zero) এবং 1(one) এর সমষ্টি ।
সম্পূর্ণ সিস্টেম টাই চলে 0(zero) এবং 1(one) দ্বারা ।
তাহলে আমরা বুঝলাম এই বাস্তব জগত এবং ভার্চুয়াল জগতের অন্তরায় রয়েছে 0(zero) এবং 1(one) ।
তাই বলা হয় বিশ্বাসীরা 0(zero) এবং 1(one) দুটোই বিশ্বাস করে এবং অবিশ্বাসীদের বিশ্বাস শুধু 1(one) এর মাঝেই সীমাবদ্ধ ।
হে বিশ্বাসীগন, আসুন আল্লাহর কাছে পার্থনা করি যেন অবিশ্বাসীদের মনে শুভ বুদ্ধির উদয় হয় ।
সবাই ভাল থাকুন ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×