somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি তুমি আমার আগেই জাগো (অনুবাদ কবিতা)

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি তুমি আমার আগেই জাগো, আর জেগেই দেখো
কাঁদছি আমি শুয়ে ঘুমের ঘোরে, তবে আলতো করে
একটি চুমু দিও, হাত বুলিয়ে দিও আমার চুলে।
কান্না থামার একটু ছুঁতো দিও, হোকনা মনের ভুলে।

যদি তুমি আমার আগেই জাগো, আর জেগেই দেখো
আমার মুখে হাসি। হাসছি আমি তোমায় ভালবেসে,
বিভোর হয়ে মধুর স্বপন মাঝে। তবে দোহাই তোমার,
বাস্তবেও ঘটিয়ে দিও সখা, সেই স্বপ্নটাকে আমার।

যদি তুমি আমার আগেই জাগো, আর জেগেই দেখো
কাঁপছি আমি শীতে। তবে আমায় তুমি ওম দিয়ো
তোমার শরীরটাকে বানিয়ে দিয়ে নরম তুলোর লেপ।
ভাঁজে ভাঁজে বুলিয়ে দিও, তোমার উষ্ণতার প্রলেপ।

যদি তুমি আমার আগেই জাগো, আর জেগেই দেখো
আমি পাশে শুয়ে। আস্তে করে কাছে টেনে নিয়ে,
প্রিয় তুমি বলতে থেকো, আমায় ভালবাসো কত,
গদ্য দিয়ে, পদ্য দিয়ে, আরো ভাষা জানো যত।

যদি তুমি আমার আগেই জাগো, আর জেগেই দেখো
তোমার পাশেই আমি। হেথায় আমায় একেলা রেখে,
সখা তুমি যেওনাকো অন্য কোথা, অন্য কোনখানে,
তোমায় যদি দেখতে না পাই, শঙ্কা ছড়ায় প্রাণে।

যদি তুমি আমার আগেই জাগো, আর জেগেই যদি
এই কথাটি আমার মুখে শুনতে তুমি চাও, তোমায়
'প্রাণের চেয়েও ভালোবাসি', তবে জাগিয়ে দিও আমায়।
সখা তুমি জানো ভালই, আমায় কিভাবে জাগাতে হয়!


মূলঃ Lora Colon
অনুবাদ: খায়রুল আহসান

কবি পরিচিতিঃ Lora Colon এর জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯৪৪, তার প্রকৃত নাম Lorraine Colon। কবিতায় তিনি Lora Colon সংক্ষিপ্ত নামটি ব্যবহার করে থাকেন। তিনি মার্কিণ যুক্তরাষ্ট্রের মিসৌরীতে বসবাস করেন। তিনি জীবন ঘনিষ্ঠ মিষ্টি প্রেমের কবিতা লিখে থাকেন, তবে তার বেশীরভাগ কবিতায় বিরহ বেদনার সুর প্রকটভাবে মূর্তমান।

মূল কবিতাটি নিম্নে উদ্ধৃত হলোঃ

If You Awaken Before Me


If you awaken before me
And I'm crying in my sleep,
Kiss me gently.... stroke my hair,
Give me reason not to weep

If you awaken before me
And I'm smiling happily,
I'm loving you in my dreams....
Make my dreams reality

If you awaken before me
And I'm shivering with cold,
Let your body be my quilt,
Let all your warmth unfold

If you awaken before me,
Gently, darling, pull me close,
Tell me how much you love me,
In poetry..... in prose

If you awaken before me,
Never leave me here alone;
I panic when I don't see you,
And your whereabouts, unknown

If you awaken before me
And you need to hear me say:
I love you more than life itself....
Awaken me..... you know the way!

Lora Colon

ঢাকা
০৭ মার্চ ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।

(লেখাটি ইতোপূর্বে অন্যত্র প্রকাশিত হয়েছিলো)
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×