somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিনিপ্যাক গল্প

০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিকার

ইসমাইল ভাগ্যগণক। প্রতিদিন সে বসে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়। আজ একটু আগেই এসে গেছে ইসমাইল। তখনো সাতটা বাজেনি। ঢাকার কোচগুলো ছাড়ি ছাড়ি করছে।

রংপুর,দিনাজপুর,রাজশাহী, গাইবান্ধা,কুষ্টিয়ার কিছু কিছু বাস চলে গেছে। যাত্রী অবশ্য খুব একটা নেই। সকালের ট্রিপগুলোর অবস্থা এরকমই।

ইসমাইল তার টিয়া পাখির খাঁচা, ভাগ্যলেখা কার্ডভরা খামগুলো সাজিয়ে রেখে পাশের হকার ছেলেটার কাছ থেকে দৈনিক করতোয়ার একটা কপি ধার নিয়ে পড়তে শুরু করলো। যথারীতি চোখ গেলো রাশি ফলের ওপর। ইসমাইল সিংহ রাশির জাতক। লেখা আছে, সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। বাড়তি আয়ের সম্ভাবনা প্রচুর।পড়েই মনটা ফুরফুরে হয়ে গেলো ।

ভাগ্যলেখা খামগুলো আবার সুন্দর করে সাজালো। খাঁচার টিয়া পাখিগুলোকে অনেকক্ষণ ধরে আদর করলো। এরপর স্বপ্নিল চোখ মেলে অপেক্ষা শুরু করলো মক্কেলদের আসার আশায়। ভাগ্য পরীক্ষার জন্য জনপ্রতি দু'টাকা নেয় সে। সাধারণত প্রতিদিন ৪০/৪৫ জন মক্কেল আসে। পাখিদের খাইয়ে যা বাঁচে তা দিয়েই সংসার চালায়। যতো কষ্টই হোক পাখিদের সে ঠকায় না। কারণ ওরাই তার ভাগ্যলক্ষ্মী !

আজ তো ভাগ্য শুভ। তার ধারণা আজ মক্কেল সংখ্যা নিশ্চয়ই ৬০/৭০ জনও হয়ে যেতে পারে। আনন্দে ইসমাইলের নাচতে ইচ্ছা করছিলো। যদি সে রকম হয়, তাহলে আজই সে মেরিনা হলে 'বেদের মেয়ে জোছনা' দেখতে যাবে। কতোদিন সিনেমা দেখা হয় না !

দেখতে দেখতে বেলা এগারোটা হয়ে গেলো। একটা মক্কেলও এলো না !
ইসমাইল অস্থির হয়ে ওঠে। এমন তো হয় না। অন্যদিন এতোক্ষণে ৫/৭ জন এসে যায়। আজ কী হলো। আজ না ভাগ্য শুভ !

জোহরের আজান হয়ে গেলো অথচ কেউ এলো না ! ভরদুপুরে সে আর ধৈর্য রাখতে পারলো না। একটা টিয়া পাখি ছেড়ে দিলো খামগুলোর ওপর। আজ নিজের ভাগ্যই পরীক্ষা করবে সে। কিন্তু পাখি তো কার্ড তোলে না ! পাখিও যেন বোঝে ! কাস্টমার ছাড়া সে কার্ড তুলবে কেন ? অধৈর্য ইসমাইল বললো, তোল না বাবা একটা কার্ড। পাখিটা কিছু সময় ইসমাইলের মুখের দিকে চেয়ে থেকে ৩/৪টা কার্ড বেছে একটা এগিয়ে দিলো। মনে মনে আল্লাহর নাম নিতে নিতে চোখ বুঁজে ভেতরের কার্ডটি বের করলো সে। ধীরে ধীরে চোখ মেলে দেখলো কার্ডের লেখাটা-"ভাগ্য অতি শুভ। অন্যদিনের চাইতে আয় অনেক বৃদ্ধি পাইবে। রোমাঞ্চ শুভ" !
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×