বিশ্রি গলার ডাক শোনা যায় কাকের !
নেই যে বালাই বিরক্তিকর ডাকের !
মারবে ঠোকর যখন যেটাই পাবে।
ঠিক থাকেনা কোনটা কখন খাবে !
দেখলে তাকে পিত্তি জ্বলে আমার।
ডাকতে গেলে হুঁশ থাকে না থামার !
তার চেহারা কুচকুচে খুব কালো।
হঠাৎ নজর তার রঙে আটকালো !
কালোর ভেতর কেমন যেন লাগে
কেউ দেখিনি তেমন করে আগে !
কোথায় যেন একটু কোমলতা
তার গায়েতে করছে মাখামাখি !
যখন সেটা বসছে নীরব হয়ে
ইচ্ছে করে একটু কাছে ডাকি !
দূর থেকে সে দেখতে যতোই বাজে
আমার দেশের নিত্য সাথী পাখি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




