বর্ষা খুঁজি বর্ষা খুঁজি বর্ষা গেলো কই ?
বর্ষাটাকে না পেয়ে তাই বাঁধাচ্ছি হৈচৈ !
আষাঢ় শ্রাবণ বর্ষা হবে বলছে সবাই ঠিকই,
বইয়ের ভেতর পড়তে গিয়ে এই কথাটাই শিখি।
আষাঢ় ছেড়ে বর্ষা আসে কাঠফাটা বৈশাখে !
চৈত্র ছেড়ে কোকিল কি তাই জ্যৈষ্ঠে এসেও ডাকে !
ওলট পালট হচ্ছে সবই, উষ্ণতারই দোষ ?
কারণ খুঁজি সকাল বিকাল চষে বিশ্বকোষ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




