somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুনের অধিকারের দাবীতে করা যে ধর্মঘটে আমরা প্রতিবাদ করিনি

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিশুক মুনির, তারেক মাসুদদের মাইক্রোবাসকে ধাক্কামারা বাস চালকের আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেবার পরে বাসট্রাক চালক শ্রমিকরা খুলনা বিভাগের দশ জেলায় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডাকে। ভয়াবহ ধর্মঘট। কোন যানবাহনই চলতে দেয়নি তারা। ভয়ানক কথা হলো ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ খুলনা বিভাগের জেলা না হওয়া সত্বেও ধর্মঘটীদের তাণ্ডব সেখানেও চলেছে। সে এলাকার মানুষের জন্য যেটা মহাবিপদ সেটা হলো বিনা ঘোষণায় ধর্মঘটের আক্রমণ। এরপর এক নারীকে একযুগ আগে চাকায় পিষে মারা চালকের মৃত্যুদণ্ডের পর সারাদেশে ছড়িয়ে পড়ে ধর্মঘট। ঢাকার মতো শহরে ধর্মঘটীরা যে তাণ্ডব চালালো সেটা তো মহাভয়ঙ্কর। লোকজন অফিসে পর্যন্ত যেতে পারেনি।

এ ধর্মঘটের চেয়েও যেটা ভয়াবহ সেটা হলো আমাদের আত্মঘাতি নীরবতা। সব সংবাদপত্র আর ইলেক্ট্রনিক মিডিয়ায় ধর্মঘটে মানুষের ভোগান্তি আর ধর্মঘটীদের তাণ্ডবের সংবাদ ছাপা হয়েছে। কিন্তৃু কোন তরফে এ ধর্মঘটের প্রতিবাদ করা হয়নি। এটা তো কোন যুক্তিসঙ্গত দাবী সংবলিত ধর্মঘট ছিল না। পরিপূর্ণ আইনি প্রক্রিয়ায় মাননীয় আদালত দণ্ড ঘোষণা করেছেন। আদালতে প্রদত্ত দণ্ড সম্পর্কে কোন পক্ষের আপত্তি বা বক্তব্য থাকলে সেটার আইনি প্রক্রিয়া রয়েছে। আপীলের দরজা সবসময় খোলা আছে। এর জন্য ধর্মঘট ডাকার কোন সুযোগ নেই। কিন্তু ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের দুই দিনই এই অভাজনকে রাস্তায় চলতে হয়েছে। প্রতি মুহূর্তে আক্রান্ত হবার আতঙ্ক নিয়ে পথ চলার এমন ভয়াবহ অভিজ্ঞতা যেন আমার শত্রুরও না হয় সে প্রার্থনা করি।

তবে তার চেয়ে বেশি আতঙ্কে ডুবে আছি এটা দেখে যে চালকরা মানুষকে মেরে ফেলার অধিকারের দাবীতে তাণ্ডবকবলিত ধর্মঘট করছে, আমরা কেউ তার প্রতিবাদ করলাম না ! এমন কি নিরাপদ সড়কের জন্য আন্দোলনকারীরাও প্রতিবাদ করলেন না ! প্রতিদিন রাস্তায় মানুষ মারা যাচ্ছে। সে মৃত্যুর মিছিল জারি রাখার দাবীতে এ ধর্মঘট !

তবে কি আমরা সবাই মরে গেছি ?

আমি সেই মৃত মানুষদের একজন হিসাবে আমি প্রতিবাদ করলাম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×