সামু ব্লগের উদ্যোগে বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে। আমি ২০১১ বা ১২ সালে তাতে অংশ নিয়েছিলাম। এর আগে পরে আমি এতে অংশ নিইনি। গত কয়েক বছর ধরে ব্লগ দিবস পালিত হচ্ছে না। হঠাৎ কেন জানি ব্লগ দিবসের কথা মনে পড়ায় একটা পোস্ট দিলাম।
http://www.somewhereinblog.net/blog/KAMAL5648/30219713
আজ মনে হলো এটা শুরু হলো কবে, তার একটা খোঁজ করি। তাতে দেখছি ২০০৮ সালের ১৪ ডিসেম্বর নোটিশ বোর্ড ১৬ ডিসেম্বর ব্লগ দিবস পালনের জন্য পোস্ট দেন। তাতে কর্মসূচি ছিলো-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/28882354
কিন্তু বিজয় দিবসের দিন ব্লগ দিবস পালনের বিষয়ে বেশ কিছু ব্লগার আপত্তি তোলেন। সে প্রেক্ষিতে নোটিশ বোর্ড আরেকটি পোস্ট দেন ১৫ ডিসেম্বর। কর্মসূচিকে বিজয় দিবসের সাথে সম্পৃক্ত করা হয়। শিরোনাম হয় বিজয় দিবস পালনের জন্য-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/28882720
তারিখ নিয়ে নানা মত থাকায় সামু কর্তৃপক্ষ ২০০৯ সালের ১৯ ডিসেম্বর প্রথম বারের মতো ব্লগ দিবস পালনের ঘোষণা দেয়-
“বাংলা ব্লগ দিবস” এর অভিষ্ট লক্ষ্য যেখানে ওয়েবে 'বাংলা ভাষা' কে আরও প্রসারিত করা এবং প্রতিষ্ঠা পাওয়া ১৫ ই ডিসেম্বর পালিত হলে তা ব্যহত হতে পারে, এমনটাই ভাবা হয়েছিলো। ওয়েবে বাংলা ব্লগের বিপুল আয়োজনের সূচনা, অবদান, ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে রেখে একটি বিশেষ দিবসের আয়োজন বাংলা ব্লগিংকে আরও উৎসাহী এবং প্রাণবন্ত করবে। সকলের অংশগ্রহণে এবং পারষ্পরিক সহযোগিতায় বাংলা ব্লগ বিশ্বময় মর্যাদা পাবে। তাই একটি “বাংলা ব্লগ দিবস” নির্বাচন জরুরী। তা হতে পারে ডিসেম্বরের যে কোন একটি দিন যা সবার অংশ গ্রহণ নিশ্চিত করবে স্বতঃস্ফূর্তভাবেই। অবশেষে সবকিছু বিবেচনায় এনে এবং সকলের পরামর্শ অনুযায়ী সামহোয়্যার ব্লগ টিম ঘোষণা দেয়ঃ
"আমাদের সম্মিলিত এই প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেবার জন্যে একটি "বাংলা ব্লগ দিবস" এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে বাংলায় কমিউনিটি ব্লগিং এর সূচনাকারী হিসেবে আমরা সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিরপেক্ষ দিন নির্বাচনের জন্য সকল বাংলা ব্লগ অ্যাডমিনকে চিঠি দিয়ে এবং এই ব্লগেই এ বিষয়ে অসংখ্য পোস্ট,মন্তব্য,আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা করে ১৯ শে ডিসেম্বরকে সর্বাধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলে মনে করছি। বাংলা ব্লগ দিবসের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করার জন্য আসছে ১৯ শে ডিসেম্বর,শনিবার, ২০০৯ বিকেল ৫ টায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আপনার অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি।"
http://www.somewhereinblog.net/blog/arjansoul/29893609
২০০৯ সালেই সামু ব্লগের উদ্যোগে ব্লগ দিবস পালন শুরু হয়।
২০১০ সালে দ্বিতীয়বারের ব্লগ দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর ব্লগ প্রতিযোগিতার ঘোষণা আসে-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29288734
১৯ ডিসেম্বর বিকাল ৫টায় গুলশানের সামু অফিসে হয় ব্লগ দিবসের অনুষ্ঠান-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29292413
১৯ ডিসেম্বর ২০১১ পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে ৩য় ব্লগ দিবস পালিত হয়। অংশ নেয় সামুসহ ১৩টি ব্লগ-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29504553
২০১২ সালের ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সামুসহ ১১টি ব্লগ সম্মিলিতভাবে ৪র্থ বাংলা ব্লগ দিবস পালন করে-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29721850
ঢাকার বাইরের ব্লগারগণ নিজ উদ্যোগে অনেক স্থানে ব্লগ দিবসটি পালন করেন।
২০১৩ সালের ১৯ ডিসেম্বর ৫ম বাংলা ব্লগ দিবস পালনের প্রস্তুতি নিলেও সেটা পালিত হয় অন লাইনে-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29906292
১৯ ডিসেম্বর ২০১৪ আরসি মজুমদার মিলনায়তনে পালিত হয় ৬ষ্ঠ ব্লগ দিবস-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29999978
২০১৫ সালে ৭ম ব্লগ দিবস পালিত হয় অন লাইনে-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/30094958
২০১৬ সালের ৮ম ব্লগ দিবস পালন শুধু শুভেচ্ছাতেই সীমাবদ্ধ ছিলো-
http://www.somewhereinblog.net/blog/noticeblog/30173455
এসব ব্লগ দিবসে ঢাকার কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশে বিদেশে ব্লগারগণ নিজস্ব উদ্যোগে নানা বর্ণিল আয়োজনে পালন করেছেন বাংলা ব্লগ দিবস।
২০১৭ সালের ১৯ ডিসেম্বর আসছে ৯ম ব্লগ দিবস। তার ভাগ্যে কি আছে তা আমি জানি না। কারণ কর্তৃপক্ষ এখনো নীরব।
পুনশ্চঃ লিঙ্কগুলো কেন জানি কাজ করছে না। তাই কমেন্টে লিঙ্ক দিলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



