somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি অনুগল্প সংগ্রহ-৩

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[প্রাক-কথনঃ নর্থ ওয়েস্ট জিল্যাণ্ড জুরিড একজিভিশন,২০০৯-এ সর্বোচ্চ ৪ লাইনের১২৮টি অনুগল্প (Very Short Stories) ডেনমার্কের হলবোকে অবস্থিত আর্ট ফোক হাই স্কুলের গ্যালারিতে প্রদর্শিত হয়েছিলো শিল্পকর্মের আদলে। গল্পগুলো এ-ফোর আকৃতির ২০টি ফ্রেমে বাঁধানো ছিলো। প্রতি ফ্রেমে গড়ে ৬/৭টি গল্প। সেগুলো ৫০টির বেশি দেশের লেখকদের কাছ থেকে ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত হয়েছিলো। কিছু গল্প ভিক্টর ভিদাল কর্তৃক অনুদিত/সংক্ষেপিত হয়েছে। সেখান থেকে কিছু গল্প বাংলায় অনুবাদ করে পাঠকবৃন্দের দরবারে পেশ করা হলো। প্রতিটি গল্পের শেষে গল্পের ইংরেজি শিরোনাম, লেখকের নাম, গল্পের রচনাকাল ও লেখকের দেশের নাম উল্লেখ করা হয়েছে। -অনুবাদক]

জ্যামিতি পরীক্ষা

'দুই বাহু প্রসারিত করো', জ্যামিতির শিক্ষক বললেন। উদ্দেশ্য, কম্পাস দিয়ে তাঁর ছাত্র হেনে (René)-কে ব্ল্যাকবোর্ডে একটি বড়ো বৃত্ত আঁকতে সহায়তা করা। অবিশ্বাস্য ভঙ্গিতে তাঁর ছাত্র দুই বাহু প্রসারিত করতেই থাকলো।

(বি.দ্র.-মূল গল্পে শব্দটি ছিলো leg এবং পা প্রসারিত করা। বাংলায় কম্পাসের বাহু শব্দ ব্যবহৃত হয় বলে বাহু ব্যবহার করা হলো। এ জন্যই বোধ করি বলা হয় সাহিত্য কৃতি অন্য ভাষায় প্রকৃতপক্ষে অনুবাদ করা যায় না।)

Geometry Exam, জোসে (José), ২৫ ফ্রেব্রুয়ারি ২০০৯, পর্তুগাল

বসন্ত

গাছগুলোর আড়ালে সূর্য উদিত হলো। গাছের ফাঁকগলে সূর্যালোক উজ্জ্বলতা ছড়াচ্ছে। পাখিদের সুমিষ্ট গানে মুখরিত চারপাশ। লার্ক গাছের হালকা সবুজ পাতাগুলো যেন উড়ছে। সূর্যরশ্মি আমাকে স্পর্শ করলো। আমি উষ্ণ হয়ে উঠলাম।

Spring, মারিয়া, ১১ মার্চ ২০০৯, ডেনমার্ক

শিল্পী

শিল্পী সারাবিকেল ব্যয় করে তাঁর মাস্টারপিস আঁকা শেষ করলেন- তাঁর স্বপ্নদ্বীপের সিংহদুয়ার। তিনি সবগুলো ব্রাশ, দুই হাত আর স্টুডিও পরিষ্কার করলেন। তারপর প্রিয় কুকুরকে বিদায় বলে এক চমকপ্রদ রোমাঞ্চের সূচনায় তাঁর স্বপ্নদ্বীপের সিংহদুয়ারে পা রাখলেন।

Artist, রন, ১১ মার্চ ২০০৯, মার্কিন যুক্তরাষ্ট্র

উচ্চাশা

গল্পটি ছোট, কিন্তু উচ্চাকাঙ্খি। সে বড়ো হতে চাইলো বহুতল ভবনের উচ্চতার মাপে।

Ambition, পেদ্রো, ১২ মার্চ, ২০০৯, পর্তুগাল

(চলবে)

সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

×