somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি অনুগল্প সংগ্রহ-৪

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[প্রাক-কথনঃ নর্থ ওয়েস্ট জিল্যাণ্ড জুরিড একজিভিশন,২০০৯-এ সর্বোচ্চ ৪ লাইনের১২৮টি অনুগল্প (Very Short Stories) ডেনমার্কের হলবোকে অবস্থিত আর্ট ফোক হাই স্কুলের গ্যালারিতে প্রদর্শিত হয়েছিলো শিল্পকর্মের আদলে। গল্পগুলো এ-ফোর আকৃতির ২০টি ফ্রেমে বাঁধানো ছিলো। প্রতি ফ্রেমে গড়ে ৬/৭টি গল্প। সেগুলো ৫০টির বেশি দেশের লেখকদের কাছ থেকে ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত হয়েছিলো। কিছু গল্প ভিক্টর ভিদাল কর্তৃক অনুদিত/সংক্ষেপিত হয়েছে। সেখান থেকে কিছু গল্প বাংলায় অনুবাদ করে পাঠকবৃন্দের দরবারে পেশ করা হলো। প্রতিটি গল্পের শেষে গল্পের ইংরেজি শিরোনাম, লেখকের নাম, গল্পের রচনাকাল ও লেখকের দেশের নাম উল্লেখ করা হয়েছে। -অনুবাদক]

নির্ভরশীলতায়

মেয়েটি দীর্ঘশ্বাস ফেললো। ছেলেটি চলে গেলো। মেয়েটি দৌড়ালো। হোঁচট খেলো। মেয়েটি শেষ পর্যন্ত খুঁজে পেলো নিজেকে।

IN DEPENDENCE , রোজালিনা, ১৩ মার্চ ২০০৯, কানাডা

ইন ভিনো ভেরিতাস

একদা দু'জন জ্ঞানী মদ ও বিছানাকে মদ ও রুটিতে পরিণত করেন। সেজন্য তাঁরা কখনো অনুতপ্ত হননি।

IN VINO VERITAS (এটি একটি ল্যাটিন বাগধারা, এর অর্থ মদেই সত্য। মনে করা হয় মদ্যপ অবস্থায় মানুষের মুখ দিয়ে তার অগোচরে প্রকৃত সত্য কথাগুলো বেরিয়ে আসে।), এরিক, ১৩ মার্চ ২০০৯, ডেনমার্ক

জীবন

মেয়েটি বুঝতে পারলো জীবনে ভুল বলে কিছু নেই। তাই নিজের সব কিছু কোন অনুতাপ ছাড়াই মেনে নিলো। তার জীবন সুখেই কাটছে।

LIFE , হেলেনা, ১৩ মার্চ ২০০৯, মার্কিন যুক্তরাষ্ট্র

শোচনীয় অভাব

আমি ভেবেছিলাম আমার মেয়েকে শেখাবো কিভাবে কাউকে বশীভূত করতে হয়। তাকে সমর্থন যোগাবো, তাকে আনন্দে আত্মহারা হতে দেবো। তবে তার মনের ওপর কোন চাপ সৃষ্টি করবো না। কিন্তু আমি এর বদলে তাকে কিনে দিলাম একটি সস্তা মেকআপ সেট।

REGRETTABLE INADEQUACY, টিম, ১৩ মার্চ ২০০৯, ইংল্যাণ্ড

দস্যুতা

মহিলা দস্যুতা ঠেকাবার জন্য চিৎকার করে উঠলো, আমাকে ধর্ষণ করছে ! আমি বিভ্রান্ত হয়ে গেলাম। আমি আসলে তাকে ধর্ষণ করতে চাইনি। আমি অবাক হয়ে দেখলাম মানুষজন বিশ্বাস করছে আমি ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করতে চাচ্ছি ! আসলে মহিলার টাকাগুলো লুকানো ছিলো তার প্যান্টিতে।

ROBBERY, রাণ্ডি, ১৩ মার্চ ২০০৯, পেরু

(চলবে)
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:২৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

কেন নিজে নিজে এআই দিয়ে, নেট ঘেটে ডাঃ জাহাঙ্গীর কবির স্যারের সব সত্যতা পাচ্ছে...!

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

বারডেম সহ সকল ডাক্তারদের উচিত নন কমিউনিকেবল ডিজিজ গুলো বেশি বেশি ঔষধ দিয়ে, ছয় বেলার জায়গায় দরকার হলে আরো কয়য়েক বেলা মুড়ি, বিস্কুট, খই এর সাথে আরো কিছু যোগ করে,... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

×