somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্বক ফর্সাকারী ক্রিম নিষিদ্ধ হলো রুয়াণ্ডায় !

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি পূর্ব আফ্রিকান দেশ রুয়াণ্ডার সরকার ত্বক ফর্সাকারী ক্রিমসহ এ জাতীয় সব প্রসাধনী সামগ্রী নিষিদ্ধ করেছে। আল জাজিরার বরাতে বাংলাদেশের কিছু পত্রিকায় সংবাদটি ছাপা হয়েছে। রুয়াণ্ডা সরকার কেন এ কাজটি করেছে তার কোন ব্যাখ্যা সে সংবাদে নেই। মজার বিষয় হলো রুয়াণ্ডা সরকারের এ কাজটিকে সমালোচনা করা হয়েছে কায়দা করে। সংবাদে বলা হয়েছে এর ফলে রুয়াণ্ডার নারীরা মাননিয়ন্ত্রণহীন ত্বক ফর্সাকারী প্রসাধনী ব্যবহার করে স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন। আমাদের কাগজে একধাপ এগিয়ে লেখা হয়েছে রুয়াণ্ডার নারীরা নাকি এর ফলে বিপাকে পড়েছে। তার আগে সেখানে এ সব পন্য ব্যবহারের পক্ষে নিজ দায়িত্বে কিছু যুক্তিও তুলে ধরা হয়েছে (বাংলাদেশ প্রতিদিন দ্রঃ)। ত্বক ফর্সা করার যে বর্ণবাদী ও সাম্রাজ্যবাদী রোগ ছড়ানো হচ্ছে সাবেক উপনিবেশগুলোতে আমরাও যে তার শিকার সেটা বলাই বাহুল্য। ২০১০ সালে বাংলাদেশে ইউরিলিভারের বর্ণবাদী ও সাম্রাজ্যবাদী ব্যবসার সমালোচনা করে আমি সামুতে একটা পোস্ট দিয়েছিলাম। রুয়াণ্ডার এই খবর দেখে সেই পোস্টের কথা মনে পড়ে গেলো।
সেটা এখানে তুলে ধরার লোভ সামলাতে পারছি না-
ইউনিলিভারের বর্ণবাদ আর সাম্রাজ্যবাদ
ইউনিলিভার বহু বছর ধরে মেয়েদের ত্বক ফর্সা করার নানা রকমের কসমেটিকস বিক্রি করে প্রতারণা করে চলেছে। সম্প্রতি শুরু করেছে ছেলেদের ত্বক ফর্সা করার চালিয়াতি। স্পষ্টত:ই এসব বর্ণবাদী ও সাম্রাজ্যবাদী ধারণা। কারণ কোন বিশেষ গাত্রবর্ণ অন্য গাত্রবর্ণ থেকে উন্নত বা শ্রেয় হতে পারে না। সাদা চামড়ার পশ্চিমারা অত্যন্ত অন্যায়ভাবে বিভিন্ন দেশ দখল করে উপনিবেশ স্থাপন করে। মানবতার বিরুদ্ধে এর চেয়ে বড়ো কোন অপরাধ আর সংঘটিত হয় নি।

ইউনিলিভার সরাসরি বিতাড়িত সাম্রাজ্যবাদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই প্রতারণার মাধ্যমে ব্যবসা করে চলেছে। তাদের প্রতারণার সব চেয়ে বড়ো মাধ্যম বিজ্ঞাপন।

প্রতারণার কয়েকটি নজির দেয়া যাক-

ক) কোন কেমিক্যাল দিয়ে ত্বক ফর্সা করা যায় না।

খ)ত্বক ফর্সা হলেই সব দক্ষতা আপনা আপনি চলে আসে না। দক্ষতা অর্জন করতে হয়। যেমন একটা বিজ্ঞাপনে বলা হয়, সুন্দর মুখ আর একটু এক্সপ্রেশন বাস বাজিমাত। সে-ই কালো নায়িকা বলে নাটকে দর্শক হচ্ছিলো না। এখন তারকা , সবাই আঙুলের ইশায়ায় তার পিছু পিছু ছুটছে থিয়েটারের ভেতর। (বিশেষ কোন চতুষ্পদী প্রাণীর মতো ?) অভিনয়কলা শুধু প্রাচ্যে নয় ইউনিলিভারের পাশ্চাত্যেও বহু সাধনার বিষয়। রঙের নাম করে সে সাধনাকে অপমান করা হয়েছে।

গ) বিশেষ ধরনের পোষাক ( পাশ্চাত্যের) পরাকে সফলতার পূর্বশর্ত বলে তুলে ধরা হচ্ছে।

ঘ) ফর্সা হলেই আত্মবিশ্বাস বেড়ে যায় না। ভাবখানা এমন, চেহারার ফর্সা ভাব দেখেই ইন্টারভিউ বোর্ডের কর্তারা আত্মবিশ্বাস আবিষ্কার করে ফেলে।

ঙ) এতোদিন ফেয়ারনেস বিক্রি করে এখন বলছে শুধু ফেয়ারনেসই যথেষ্ট নয়। তার মানে নতুন পন্য গছানোর নতুন ফাঁদ।

এইসব প্রতারণার সাথে আঘাত করতে শুরু করেছে সংস্কৃতি আর মূল্যবোধের ওপরও। আশির দশক পর্যন্ত ইউনিলিভারের বিজ্ঞাপনে মডেল থাকতো আমাদের তারকারা। ধীরে ধীরে আমাদের তারকাদের বাদ দিয়ে বাইরের সাদা চামড়ার তারকাদের দিয়ে তৈরি বিজ্ঞাপন প্রচার শুরু করে। এর ভেতর দিয়ে আমাদের তারকা হবার যোগ্যতাকেও খাটো করা হলো। তাদের মাপে আমাদের তারকারা বড়ো তারকা বা আন্তর্জাতিক মানের তারকা হবার যোগ্য নয়।

আগে বিদেশী তারকার বিজ্ঞাপনে বাংলা ডাবিং থাকতো। এখন বাংলাকেও বিসর্জন দিয়ে সোজা ইংরেজীতে বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে। আমার ভাষাকেও ব্রাত্য করে ফেলা হচ্ছে। অথচ এই ভাষার জন্য রক্ত দিয়ে সেই পথ ধরেই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলা ভাষা আর সংস্কৃতির টিকে থাকা এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার মধ্যেই নিহিত আমাদের অনেক রক্তে পাওয়া স্বাধীনতার সার্থকতা।

ইউনিলিভার বিজ্ঞাপন আর বানিজ্যের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতাকে পরিহাসে পরিণত করার চেষ্টা করে চলেছে। ইউনিলিভার ব্যবসা করুক আপত্তি নেই। কিন্তু ব্যবসার ভেতর দিয়ে অগোচরে তিলে তিলে একটি জাতির মর্যাদাবোধকে নষ্ট করে আবার নব্য সাম্রাজ্যবাদের ভিত্তি তৈরির চেষ্টা প্রতিহত করতে হবে। আমাদের মনে রাখতে হবে প্রতিটি সাম্রাজ্যবাদের ভিত্তি তৈরি করা হয়েছে ব্যবসার ছল ধরেই।

পুনশ্চ: আগে নাম ছিলো লিভার ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড। এখন ইউনিলিভার নাম দিয়ে একত্রিত করা হয়েছে। এটাও একটা বড়ো সঙ্কেত।


আফ্রিকার দেশগুলোতে গণতন্ত্র, মানবাধিকার বলে কিছু আছে মর্মে আফ্রিকার ঘোর শত্রুরাও সে অপবাদ দেবে না। সাম্রাজ্যবাদের ক্যান্সার আফ্রিকাতে ভয়াবহরূপেই রয়ে গেছে। কারণ সাম্রাজ্যবাদীরা আফ্রিকাতে তাদের লুণ্ঠন এখনো জারি রেখেছে। সে জন্য তাদের শিখণ্ডীরাই ক্ষমতায় বসে মানবতার ওপর স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। রুয়াণ্ডাও সেই ঝাঁকেরই ছোট্ট একটা কই। রুয়াণ্ডার একনায়কত্ববাদী সরকার হঠাৎ কেন এমন একটা সাম্রাজ্যবাদ বিরোধী পদক্ষেপ কেমন করে নিলো সেটাই মহাবিস্ময়ের !

আমি এ নিয়ে একটি মিনিপ্যাক গল্পও পোস্ট করেছিলাম।
(বি.দ্র.-প্রাসঙ্গিক লিঙ্ক কমেন্টে দিলাম)
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×