মেঘ-মালা রচে আকাশে ওই আলোর ফাঁদ
দেখো দেখো দেখো তারি মাঝে চাঁদ,
ঐ দেখো এক ফালি ঈদের বাকা চাঁদ
চারিদিকে ভেঙ্গেছে আজি খুশির সকল বাঁধ
ত্রিশ দিবস রজনী কঠোর সিয়াম সাধনা শেষে
ঐ দেখোরে নেয়ামতে-মেওয়া সাঝেঁর আকাশে
পাখী ডাকে ফুল ফোটে প্রজাপতি নাচে
কি যে সুর বাজে আজ বনে বাদাড়ে বাতাসে
হৃদয় উঠেছে নাচি আজি আনন্দ উল্লাসে
ঐ দেখো এক ফালি চাঁদ মেঘের ফাঁকে আকাশে;
দেশে দেশে আজ পড়ে গেছে সারা
ছেলে-বুড়ো সবে আনন্দে আত্নহারা
শিশুদের মুখে ফুটে হাসির ফোয়ারা
সাজ্ সাজ্ রবে সকলি মাতোয়ারা
দুঃখ-ব্যথা-বেদনা-অভিমান ভুলে
ঘরে ঘরে আনন্দে মেতেছে সকলে
মেতেছে সকলি আজি সুখ সঙ্গীতে
সকল দুঃখ বেদনা অভাব করে মিথ্যে
ধনী গরীব সাদা কালো আমির ভৃত্যে
লুঠিয়ে পড়ে সেজদায় সবে কৃতগ্ঘ চিত্তে
যাঁহার ক্ষমা ও রহমত সদা আমাদের তরে
মহান সেই আল্লাহর কুদরতি আরশের 'পরে ।
ক্রমশ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

