দুঃখিনী মা আমার
বিপদগ্রস্তা মা আমার
আজ বড় অসহায়
সত্যি অসহায়
হতভাগিনী মা আমার!
মায়ের জটরে জন্মে , স্তন সূধা পিয়ে
কোলে পিঠে সোঁদা মাঠিতে হেসে খেলে
বড় হয়ে, আজ অমানুষের মতো
কু-সন্তান বেয়াদব কিছু
মাতৃ-ভক্তির ছলে
আমার মায়ের ইজ্জত- আব্রু নিলামে তোলে
গঙ্গার ওপাড়ে - বেহায়ার হাটে;
আমরা ও যেন আজ কেমন হয়ে গেছি
বোকা-সোকা আলা-ভোলা সুবিধাবাদী
দেখে ও দেখি না
শুনে ও শুনি না
বুঝে ও বুঝি না -
সেজেছি সবাই বুদ্ধি প্রতিবন্ধী
পিঠ বাঁচানোর কিংবা
আখের গোছানোর - সহজ তরিকা ;
লোভের ফাঁদে আটকে গেছে কিছু ভন্ড, কিছু অন্ধ
কিছু সাংবাদিক, সাহিত্যিক,কবি ও বুদ্ধিজীবি
আর কিছু নষ্ট রাম বাম পা ছাটা ছাটার দল
চিহ্নিত সকল বদমাইশ রাজনীতির বেপারী
আর কিছু বেশ্যার প্রেমিক ,
নকল হিরের নোলক সেধে
মায়ের প্রিয় অতি সোনার নোলক কেড়ে
কু-সন্তান সব মীর জাফরের দলে ভিড়ে
সওদা করে ফেরে আর্ন্তজাতিক বিশ্ব (বেশ্যা) বাজারে
যেখানে একবার সূর্য ডুবেছিল পলাশীর প্রান্তরে
অথবা পাশের নদীর ঘাটে- যেথা
ব্যবসা শেষে বেশ্যারা পাপ ধূতে গঙ্গায় ডোবে।
দূঃখিনী মা আমার
হতভাগিনী মা আমার
বিষাদগ্রস্তা মা আমার
আজ সত্যি বড় অসহায়
লোভী ভন্ড অসভ্য সেই সব
কু-সন্তানের হাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

