=============================================
সাঁঝের আলোয় সোনার বদন দেখতে ইচ্ছে হলে -
মন-খেয়ালে সাঁঝের বেলায় হাওয়া খাওয়ার ছলে
কাজী দীঘির ঝোপের ধারে দাড়িয়ে থেকে একলা
নদীর বাঁকে কলসী কাঁখে দেখি মেয়ের জল্কে চলা,
জল ছিট্কে কাপড় ভেজে, ভেজে উরু – মৌবন
তাতের পটে চবি আঁকে তোমার সোনার যৌবন
“আমার সোনার ময়না পাখী” – উঠলো কে যে গেয়ে
আঁচল টেনে শঙ্খ যোগল ঢেকে দেখলো মেয়ে চেয়ে;
চার চোখেতে হঠাৎ ঝিলিক হাসি মিঠির মিঠির
এই গাঁয়েতে বাধঁবে নাকি পাখীর মতো ছোট্ট একটা কুঠির?
মনের রঙে এলো চুলে গুঁজে দিলাম লাজুক বুনো ফুল
“হায়রে মরণ কাঁপছে চরণ” বলে – দেখলো মেয়ে তুলে আঁখি ডাগর
হাতটি ছুঁয়ে বলি – ওগো মেয়ে দেখো চেয়ে এই যে তোমার নাগর ,
মনের মানুষ নিতে চিনে প্রিয়া চম্কে উঠে করবে না তো ভূল?
==============================================
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




