বসন্তে বিপ্লবে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু ফুল খুন হয়ে গেছে
কিছু ফুল হয়েছে গুম
কিছু ফুল হারিয়ে গেছে কোন অজানায়
সৌরভের খবর রাখেনি কেউ
দুঃখী পাখী আর অভাগী প্রজাপতি
তাদের খোঁজে ঘুরে বেড়ায়
আজ ও এই হতাশার প্রান্তরে ;
পেট্রোলের আগুনে ঝলসে গেছে মায়াবী সবুজ
অবুঝ পাখী তবু ডাকে লাল পলাশের ডালে
কৃষ্ণ চুড়াঁর ডাল
রক্তে রেঙে লাল
তবু ও ফুটেছে আজি অজস্র ফুল
কোকিল ডাকে দূরের ঝোপে
কিশোরী কাঁপে পাখীর খোপে
চাণক্য বুদ্ধিতে রাজা মহাশয় তা দেয় গোফে
আগুনের সাথে আজ রূপালী বসন্তে
হংসের সঙ্গে সঙ্গমে যাবে মেঘের অজান্তে ;
মেঘ গেছে উড়ে নীলের উঠোনে
দখিণের বাতাস নিয়ে গেছে তারে
অনেক দূরের হিম পাহাড়ে
সবুজের সমারোহে বসন্ত আজ দ্বারে
ঘুম ভেঙ্গে ফুলেরা উঠেছে জেগে
গানের পাখী উঠেছে ডেকে
লালে লাল পলাশ ফুটেছে রক্তে
শীতের শেষে খুন রাঙা পথে
বিপ্লব এসেছে আজ অজান্তে
লাল সবুজের দিগন্তে
জাগো বাঙ্গালী জাগো আজ এই বসন্তে ।
________________________________________
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন